NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

৭ নভেম্বর উপলক্ষে মিশিগান বিএনপির আলোচনা সভা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৩৭ এএম

>
৭ নভেম্বর উপলক্ষে মিশিগান বিএনপির আলোচনা সভা

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) রাতে হ্যামট্রামিক শহরের কাবাব হাউজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
মিশিগান স্টেট বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সেলিম আহমদের সঞ্চালনায় আলোচনাসভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা লাভ করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দীর্ঘ ছয় বছরের শাসনামলে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, সংবাদপত্রের বাক-স্বাধীনতা নিশ্চিত, দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত, দেশকে স্বাবলম্বী এবং জাতিকে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। 

বক্তারা আরও বলেন, আজ দেশে কোনো গণতন্ত্র নেই। আওয়ামী লীগ সরকার বাংলাদেশের গণতন্ত্রের কবর রচনা করেছে। এ থেকে উত্তরণের জন্য দেশ-বিদেশের সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। ৭ নভেম্বরের চেতনায় সবাইকে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধভাবে এ অবৈধ সরকারের পতন ঘটাতে হবে।

সভায় বক্তব্যে রাখেন মিশিগান বিএনপির উপদেষ্টা ইউসূফ কামাল, রাজু আহমদ তালুকদার, তারেক আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিলাল উদ্দিন, সাইফুল ইসলাম মানিক, অ্যাডভোকেট সামসুজ্জামান বাবলু, ময়নুল হক, ওয়াসিমুজ্জামান রনি, মঞ্জুরুল করিম তুহিন, মোস্তাক আহমেদ, মেহেদী হাসান, পারভেজ আহমদ, রেজাউল হাসান, কামাল হোসেন লিলু, মোশারফ হোসেন চৌধুরী লিটু ও কাজী এবাদ। কোরআন তিলাওয়াত করেন দেওয়ান আবু হুরায়রা। 

এসময় উপস্থিত ছিলেন যুবদল সভাপতি শাহাদত হোসেন মিন্টু, যুবদল সাবেক সেক্রেটারি মওদুদ চৌধুরী, মামুনুর রেজা সায়েল, মোহাম্মদ শাহাজাহান হিটলার, তাহের চৌধুরী, রেজাউল করিম, জুবায়ের হাসান, কাদের আজাদ, ইমাদ উদ্দিন, মারুফ খান, গিয়াস তালুকদার, ইলিয়াস চৌধুরী, আব্দুস সহিদ, বাবুল আহমদ, আবদুল বাসিত, ফয়সল আহমেদ, নিজাম উদ্দিন, কামরুজ্জামান, আব্দুল মুকিত পন্নি, রিয়াজ আহমেদ, শোভন আহমদ, নুরুল হক, গোলাম কিবরিয়া, সোহেল আহমদ, সারোয়ার হোসেন ও আশরাফুল ইসলাম রাসেলসহ অনেকে।