NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

৪১ বছরের মধ্যে যুক্তরাজ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি


খবর   প্রকাশিত:  ২৫ নভেম্বর, ২০২৪, ০২:০৩ এএম

৪১ বছরের মধ্যে যুক্তরাজ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

আর্ন্তজাতিক ডেস্ক: বাড়িতে ব্যবহৃত জ্বালানির খরচ এবং খাদ্যের দাম বৃদ্ধি ব্রিটিশ মুদ্রাস্ফীতিকে ৪১ বছরের মধ্যে সবচেয়ে উচ্চতায় ঠেলে দিয়েছে। অর্থমন্ত্রী জেরেমি হান্ট 'কঠিন কিন্তু প্রয়োজনীয়' করবৃদ্ধি এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বাজেট ঘোষণার এক দিন আগে এমন তথ্য প্রকাশ পেল। ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান কার্যালায় (ওএনএস) আজ বুধবার এ তথ্য জানিয়েছে।

ওএনএস জানিয়েছে, ভোক্তা পর্যায়ে পণ্যের দাম অক্টোবর পর্যন্ত ১২ মাসে ১১ দশমিক ১ শতাংশ বেড়েছে।

 

এটি ১৯৮১ সালের অক্টোবরের পর থেকে সর্বোচ্চ এবং সেপ্টেম্বরের তুলনায় ১০ দশমিক ১ শতাংশ বেশি।

 

এদিকে রয়টার্সের এক জরিপে অংশ নেওয়া অর্থনীতিবিদদের অনেকেই মুদ্রাস্ফীতি সম্ভবত এখন শীর্ষে পৌঁছেছে বলে মত দিয়েছেন। জরিপে মুদ্রাস্ফীতি ১০ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস পাওয়া গিয়েছিল।

ওএনএস বলেছে, সরকার যদি বাড়িতে ব্যবহৃত জ্বালানির দাম বছরে গড়ে আড়াই হাজার পাউন্ডে সীমাবদ্ধ করতে পদক্ষেপ না নিত তাহলে অক্টোবরে মূল্যস্ফীতি বেড়ে ১৩ দশমিক ৮ শতাংশের কাছাকাছি হতো।

এসব তথ্যের প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার নতুন বাজেটের রূপরেখা দিতে যাওয়া হান্ট বলেছেন, ক্রমবর্ধমান দাম মোকাবেলা করার জন্য 'কঠিন কিন্তু প্রয়োজনীয়' সিদ্ধান্তের প্রয়োজন ছিল।

তিনি এক বিবৃতিতে বলেন, 'দেশের অর্থনীতির সঙ্গে দায়িত্বশীল আচরণ করে মূল্যস্ফীতিকে লক্ষ্যে ফিরিয়ে আনার জন্য ব্যাংক অব ইংল্যান্ডকে সাহায্য করা আমাদের কর্তব্য। ' সূত্র : রয়টার্স