NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

পাকিস্তানে পুলিশের ওপর গুলি, নিহত ছয়


খবর   প্রকাশিত:  ১৬ জুন, ২০২৪, ০৪:৫৯ পিএম

পাকিস্তানে পুলিশের ওপর গুলি, নিহত ছয়

আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশের একটি টহলদলের ওপর অজ্ঞাত হামলাকারীদের গুলিবর্ষণে অন্তত ছয়জন নিহত হয়েছেন। ডন নিউজ জানিয়েছে, বুধবার সকালে লাক্কি মারওয়াত জেলায় এ ঘটনা ঘটে।

হামলায় নিহতদের মধ্যে পুলিশের একজন উপপরিদর্শক ও টহল গাড়িটির চালকও রয়েছেন। রেডিও পাকিস্তান এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ আখ্যায়িত করেছে।

 

 

ঘটনার বিষয়ে প্রাদেশিক পুলিশ প্রধানের কাছে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন খাইবার পাখতুনখওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খান। এক বিবৃতিতে এ ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেছেন তিনি। সেই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি গভীর ‘সমবেদনাও’ জানিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পুলিশের ওপর হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, সন্ত্রাসীরা পাকিস্তানের শত্রু। পাকিস্তানকে নিরাপদ করতে ‘সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ’ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

খাইবার পাখতুনখাওয়ায় আবারও সহিংসতা বাড়তে শুরু করেছে। প্রদেশটিতে শান্তি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্থানীয় বাসিন্দারা একের পর এক বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।
সূত্র : দ্য ডন