NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মিজোরামে পাথর কোয়ারি ধস, ৮ শ্রমিকের মৃত্যু


খবর   প্রকাশিত:  ০৬ নভেম্বর, ২০২৪, ০৩:২৬ এএম

>
মিজোরামে পাথর কোয়ারি ধস, ৮ শ্রমিকের মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে পাথর কোয়ারি ধসে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ৪ শ্রমিক। তাদের উদ্ধারে কাজ চলছে। নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা। 

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (১৪ নভেম্বর) দুপুরের খাবার খেয়ে কাজে ফেরার পরপরই পাথর কোয়ারিটি ধসে পড়ার ঘটনা ঘটে। এরপর সেখানে শ্রমিকরা আটকা পড়েন। তাদের মধ্যে মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ময়নাতদন্তের পর মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা যাবে। নিখোঁজ ৪ জনকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
 
দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পাশাপাশি বর্ডার সিকিউরিট ফোর্স এবং আসাম রাইফেলসও উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। 

মিজোরামের হাতিয়াল জেলার পাথর কোয়ারিটি বেসরকারিভাবে পরিচালিত হতো। আড়াই বছরে ধরে পাথর কোয়ারিটিতে কার্যক্রম চলছিল।