NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

ফেসবুকে দলের প্রচার বাড়ানোর নির্দেশ সেতুমন্ত্রীর


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৪, ০৯:২১ এএম

ফেসবুকে দলের প্রচার বাড়ানোর নির্দেশ সেতুমন্ত্রীর

ঢাকা: আওয়ামী লীগ নয়, নেতিবাচক রাজনীতির জন্য বিএনপি নিজেরাই নিজেদের দুর্বল করে ফেলেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনকে সফল করতে দলটির প্রচার ও প্রকাশনা উপকমিটির প্রস্তুতি সভায় তিনি একথা বলেন।

বিএনপির জনপ্রিয়তা দেখে আওয়ামী লীগ নাকি ঈর্ষান্বিত- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে আসুন, তখন দেখা যাবে কার জনপ্রিয়তা বেশি।

তিনি দলের প্রচার ও প্রকাশনা উপকমিটির নেতাদের ফেসবুকে প্রচার বাড়ানোর নির্দেশনা দিয়ে বলেন, বিএনপি যেভাবে ফেসবুকে অপপ্রচার করছে তার জবাব দিতে হবে।

 

 

দেশে নাকি গণতন্ত্র নেই- বিএনপি মহাসচিবের এই অভিযোগের জবাবে ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, যাদের দলের ভিতরে গণতন্ত্রের চর্চা নেই তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে?

আওয়ামী লীগের ক্ষমতার কোনো মোহ নেই, জনগণ চাইলে ক্ষমতায় থাকবে না হয় থাকবে না জানিয়ে ওবায়দুল কাদের আরো বলেন, ক্ষমতার মোহ বিএনপির, তারা হারানো হাওয়া ভবন ফিরে পেতে টেক ব্যাক করতে চায়।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন চুপ্পুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ দপ্তর সম্পাদক সায়েম খান।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষণাপত্র উপকমিটির সভায় যোগ দেন। এ সময় ঘোষণা-পত্র উপ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।