NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

অনেক দিন ফুটপাতে ঘুমিয়েছি: মিঠুন চক্রবর্তী


খবর   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২৩, ১১:৩২ পিএম

>
অনেক দিন ফুটপাতে ঘুমিয়েছি: মিঠুন চক্রবর্তী

ভারতীয় বাংলার পাশাপাশি হিন্দি এবং দক্ষিণী সিনেমায় অভিনয় করেও খ্যাতি অর্জন করেছেন মিঠুন চক্রবর্তী। পেয়েছেন অনেক অনেক সম্মান এবং সম্মাননা। অভিনয়ের পাশাপাশি প্রেম, বিতর্ক থেকে রাজনীতি, সব মিলিয়ে বর্ণাঢ্য এক ক্যারিয়ার তার।

কিন্ত গায়ের রং কালো হওয়ায় অনেক অপমানিত হতে হয়েছিল বলিউডের এই শক্তিমান অভিনেতাতে। অপমান আর অবহেলায় প্রায়ই ঘুমানোর সময় কাঁদতেন তিনি। সম্প্রতি নিজের সেসব দুঃসহ স্মৃতি মনে করলেন মিঠুন। রিয়ালিটি শো ‘সা রে গা মা পা লিটল চ্যাম্পস’-এ জীবনের কঠিন সময়ের কথা স্মরণ করলেন প্রবীণ এই অভিনেতা।

মিঠুন চক্রবর্তী বলেছেন, ‘যেসব দিন আমি দেখেছি, আমি চাই না যে আর কেউ ওই দিনগুলো দেখুক। আমি চাই না আমার মতো কষ্টের মধ্যে কেউ জীবন অতিবাহিত করুক। আমাকে আমার বর্ণের কারণে বারবার অপমান করা হয়েছে। আর এই অপমান বেশ কিছু বছর ধরে চলেছিল। আমার জীবনে এমন অনেক দিন গেছে, যখন আমি খালি পেটে শুয়েছি। আর কোথায় রাত কাটাব, ভেবে কেঁদে ফেলতাম।’

এই ‘ডিসকো কিং’ বলেন, ‘একদিন খাবার জুটলেও পরে কী খাব বা কোথায় শুতে পারব, তা নিয়ে চিন্তায় পড়ে যেতাম। এমনকি অনেক দিন গেছে যখন আমি ফুটপাতে ঘুমিয়েছি।’

নিজের আত্মজীবনীমূলক সিনেমা প্রসঙ্গে এই সুপারস্টারের ভাষ্য, ‘এসব কারণে আমি চাই না যে আমার জীবনকে নিয়ে ছবি নির্মাণ করা হোক। কারণ, আমার জীবন কাউকে অনুপ্রাণিত করবে বলে মনে হয় না। বরং আমার কাহিনি মানুষকে মানসিকভাবে ভেঙে দেবে। আমি শুধু বলতে পারি, সবাই নিজের স্বপ্ন পূরণ করার জন্য যেন খুব পরিশ্রম করে। আর আমি যদি করতে পারি, তাহলে সবাই নিশ্চয় করতে পারবে।’

উল্লেখ্য, মিঠুনকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমায়। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত এই সিনেমায় আরও ছিলেন অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশি, পুণিত ঈশ্বর প্রমুখ। চিত্রসমালোচক থেকে সিনেমাপ্রেমী সবার মন জয় করেছে সিনেমাটি।