NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

তুরস্কের রাস্তায় হঠাৎ বিস্ফোরণ, হতাহতের শঙ্কা


খবর   প্রকাশিত:  ০৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:১২ এএম

তুরস্কের রাস্তায় হঠাৎ বিস্ফোরণ, হতাহতের শঙ্কা

আর্ন্তজাতিক ডেস্ক: তুরস্কের ইস্তাম্বুল শহরের গভর্নর জানিয়েছেন, শহরের কেন্দ্রে ইস্তিকলাল এভিনিউয়ে হঠাৎ একটি বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটেছে। হাঁটার রাস্তাটিতে স্থানীয় সময় আজ রবিবার বিকেল ৪টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। তুর্কি গণমাধ্যম থেকে এ তথ্য জানা গেছে।

সম্প্রচারমাধ্যম সিএনএন তুর্ক ১১ জন আহত হওয়ার কথা জানিয়েছে।

 

 

অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে আগুনের শিখা এবং একটি বিকট বিস্ফোরণ দেখা গেছে। বিস্ফোরণের কারণে পথচারীরা পালাতে শুরু করে।

ঘটনাস্থলের অন্য এক ভিডিওতে অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও পুলিশ দেখা গেছে। বিস্ফোরণস্থলটি পর্যটক এবং স্থানীয়দের কাছে জনপ্রিয় একটি জনাকীর্ণ রাস্তা। সেখানে দোকান ও রেস্তোরাঁ রয়েছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলেছেন, সেখানকার সব দোকান এবং রাস্তাটি বন্ধ হয়ে গেছে।

ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া টুইট করেছেন, রবিবার বিকেল ৪টা ২০ মিনিটে বিস্ফোরণটি ঘটে। নিহত ও আহত হওয়ার কথা বললেও তিনি কোনো সংখ্যা জানাননি।  বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

গণমাধ্যম আলজাজিরার সিনেম কোসেওগ্লু ইস্তাম্বুল থেকে বলেছেন, ‘এটি একটি আত্মঘাতী বোমা ছিল বলে দৃঢ় সন্দেহ রয়েছে। তবে আমাদের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি নেই। ’

কোসেওগ্লু জানিয়েছেন, বিস্ফোরণটি একটি ধাক্কার মতো এসেছে। কারণ শহরে হামলার বিষয়ে সাম্প্রতিক কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। তিনি বলেন, কিন্তু এলাকায় উচ্চ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য, ২০১৫ ও ২০১৭ সালের মধ্যে আইএসআইএস এবং নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সঙ্গে যুক্ত গোষ্ঠীগুলো তুরস্কে বেশ কয়েকটি মারাত্মক বোমা হামলা চালিয়েছিল। সূত্র : আলজাজিরা