NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্রে ২ যুদ্ধবিমানের সংঘর্ষ, ৬ জনের মৃত্যুর শঙ্কা (ভিডিও)


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ১২:১৫ পিএম

যুক্তরাষ্ট্রে ২ যুদ্ধবিমানের সংঘর্ষ, ৬ জনের মৃত্যুর শঙ্কা (ভিডিও)

আর্ন্তজাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে দুটি যুদ্ধ বিমানের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের পর বিধ্বস্ত হওয়া বিমানের একটি বোয়িং বি-১৭ বোমারু বিমান এবং অন্যটি ছোট বিমান।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে একটি এয়ার শোতে মাঝ আকাশে সংঘর্ষ হয় ওই দুই বিমানের। সংঘর্ষের পরপরই মাটিতে পড়ে আগুন ধরে যায় বিমানে।

 

 

 

খবরে বলা হয়েছে, সংঘর্ষের সঙ্গে সঙ্গেই বোয়িং বি-১৭ বোমারু বিমানের পেছনের অংশ ভেঙে যায়। এই দুর্ঘটনায় ছয়জন নিহত হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, উভয় বিমানের পাইলটদের অবস্থা এখনো নির্ধারণ করা হয়নি।

বিমানবন্দরে উপস্থিত বেশ কয়েকজন নিজেদের মোবাইলে ওই ঘটনার ভিডিও ধারণ করেছেন। সেসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে সংঘর্ষের ভয়াবহ দৃশ্য।

এক ভিডিওতে দেখা যায়, বোয়িং বি-১৭ বোমারু বিমানকে আঘাত করছে বেল পি-৬৩ কিংকোবরা ছোট বিমান। এরপর বিমানবন্দরে বিধ্বস্ত হয় বিমান দুটি।

এরই মধ্যে ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। ডালাসের মেয়র এরিক জনসন জানান, ঘটনার ব্যাপারে এখনো বিস্তারিত বিবরণ অজানা বা অনিশ্চিত রয়েছে। আপনারা অনেকেই এখন (ভিডিওটি) দেখেছেন, আমাদের শহরে একটি এয়ার শো চলাকালে ভয়াবহ ট্র্যাজেডি হয়েছে। ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড, ডালাস পুলিশ বিভাগ এবং ডালাস দমকল বাহিনী উদ্ধারে সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

সূত্র: এনডিটিভি