NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

আমি প্রত্যেক দিন ২-৩ কেজি করে গালি খাই: মোদি


খবর   প্রকাশিত:  ২৪ মার্চ, ২০২৫, ০২:৫৬ এএম

>
আমি প্রত্যেক দিন ২-৩ কেজি করে গালি খাই: মোদি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানায় গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমি ক্লান্ত হয়ে যাই না। কারণ আমি প্রত্যেক দিন ২-৩ কেজি গালি খাই...। ঈশ্বর আমাকে এমনভাবে আশীর্বাদ করেন যে, এই গালি আমার ভেতরে পুষ্টিতে রূপান্তরিত হয়।’

তেলেঙ্গানায় নিজ দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বক্তৃতায় এসব মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের নাম না নিয়েও তার তীব্র সমালোচনা করেছেন নরেন্দ্র মোদি।

ভারতের এই প্রধানমন্ত্রী বলেন, অনেকেই জানতে চান, তিনি কীভাবে কঠোর পরিশ্রম করেও ক্লান্ত হন না।

‘আমি ক্লান্ত হই না। কারণ আমি প্রত্যেক দিন ২-৩ কেজি গালি খাই...। ঈশ্বর আমাকে এমনভাবে আশীর্বাদ করেন যে, এই গালি আমার ভেতরে পুষ্টিতে রূপান্তরিত হয়।’

‘মোদিকে গালি দিন, বিজেপিকে গালি দিন... কিন্তু যদি তেলেঙ্গানার মানুষকে গালাগাল করা হয়, তাহলে অনেক মূল্য দিতে হবে।’

নরেন্দ্র মোদি বলেন, তেলেঙ্গানার কর্মকর্তাদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ আছে। হতাশা, ভয় এবং কুসংস্কারের কারণে কিছু মানুষ মোদির জন্য পছন্দের গালাগালি ব্যবহার করবে। আমি আপনাকে তাদের এই কৌশলে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

এর পরপরই তেলেঙ্গানার রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ইচ্ছাকৃতভাবে বাধা দেওয়ার অভিযোগ তোলেন ভারতের এই প্রধানমন্ত্রী।