NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মাদ্রিদে আঞ্জুমানে আল ইসলাহ'র নতুন কমিটি ঘোষণা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪১ এএম

মাদ্রিদে আঞ্জুমানে আল ইসলাহ'র নতুন কমিটি ঘোষণা

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ’র মাদ্রিদ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৭ নভেম্বর স্পেনের মাদ্রিদে একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে মাওলানা খলিলুর রাহমানকে সভাপতি ও  মাওলানা আজমল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।  

কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন আল ইসলাহ ইউকে শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলি এবং নব নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান ইউকে আল ইসলাহ এর সভাপতি মাওলানা নজরুল ইসলাম। এসময় অতিথি ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ইউকে শাখার যুগ্ম সম্পাদক মাওলানা এমএ কাদির আল হাসান, ইউকে ম্যনচেষ্টারের শাহ জালাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা খাইরুল হুদা খান ও আঞ্জুমানে আল ইসলাহ স্পেন শাখার সভাপতি মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।

আঞ্জুমানে আল ইসলাহ মাদ্রিদ শাখার নব গঠিত কমিটির সদস্যরা হলেন সভাপতি মাওলনা খলিলুর রহমান, সিনিয়র সহ সভাপতি হাফিজ আবুল কাশেম, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, আহমেদ আসাদুর রাহমান সাদ, সাধারণ সম্পাদক মাওলানা আজমল হোসেন, সহ সাধারণ সম্পাদক হাফিজ আবু তাহের মিসবাহ, ট্রেজারার আব্দুল জব্বার তালুকদার, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি হাফিজ শাহজাহান আলী, অর্গানাইজিং সেক্রেটারি ক্বারি আব্দুর রউফ, এডুকেশন এন্ড কালচারাল সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ, ট্রেনিং এন্ড এম্পলোয়মেন্ট সেক্রেটারি মাওলানা আতিকুর রহমান, ওয়েলফেয়ার সেক্রেটারি মুহাম্মদ মুজিবুর রহমান হোসাইন, মেম্বারশিপ সেক্রেটারি মোহাম্মদ রেজাউল হক রাজু, সদস্য ক্বারি আব্দুল কুদ্দুস, আবুল কাশেম, আবু সুফিয়ান খান, খলিলুর রাহমান।