NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ফুড ব্যাংক এর কার্যক্রম সম্পন্ন


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৪১ এএম

আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ফুড ব্যাংক এর কার্যক্রম সম্পন্ন

 

সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে : নিউ জারসি রাজ্যের আটলান্টিক সিটিতে গত বারো মে, বৃহস্পতিবার বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির উদ্যোগে ফুড ব্যাংক এর আয়োজন করা হয়েছিল।

ওইদিন আটলান্টিক সিটির ২৭০৯, ফেয়ারমাউণ্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টার এ সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ফুড ব্যাংক এর কার্যক্রম চলে।

ফুড ব্যাংক কার্যক্রম এর আওতায় তাজা শাকসব্জি, ফল, দুধ, মাংস,ডিম সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

বর্তমানে  বাজারে দ্রব্যমূল্যের  উর্ধ্বগতির সময়কালে এই ফুড ব্যাংকের কার্যক্রম কমিউনিটিতে বেশ সাড়া ফেলে।আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোক এই ফুড ব্যাংক কার্যক্রমে অংশ নেয়।ফুড ব্যাংক কার্যক্রমে সহায়তা করে কমিউনিটি ফুড ব্যাংক অব নিউজারসি

উল্লেখ্য, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির মহতী কার্যক্রম এর অংশ হিসাবে মাসে চারবার ফুড ব্যাংক এর আয়োজন করা হয়।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির ট্রাষটি বোর্ড এর চেয়ারম্যান আব্দুর রফিক, সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক মো: জাকিরুল ইসলাম খোকা ফুড ব্যাংক এর কার্যক্রম সফল করায় সংশিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।