NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুগটা যুদ্ধের নয়, রাশিয়া সফরে গিয়ে বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৫, ০৫:৩৭ এএম

>
যুগটা যুদ্ধের নয়, রাশিয়া সফরে গিয়ে বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ছোট্ট কথায় বড় বার্তা দিয়েছেন জয়শঙ্কর। জয়শঙ্কর বলেছেন- এই যুগটা যুদ্ধের নয়।  

এছাড়া বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিস্থিতির বিষয়ে পারস্পরিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে মূল্যায়ন ও মত বিনিময় হয়েছে বলেও জানিয়েছে তিনি।  

করোনা মহামারির পর বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কা এসেছে তাতে বিশ্ব জুড়ে উদ্বেগ তৈরি হয়েছে জানিয়ে জয়শঙ্কর বলেন, যুদ্ধ নয়, ভারত সব সময়ই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পক্ষপাতী। 

সোমবার দু’দিনের ভারত সফরে যান জয়শঙ্কর। রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর এ নিয়ে পঞ্চমবারের মতো বৈঠক করলেন জয়শঙ্কর-ল্যাভরভ।  

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এপ্রিলে নয়াদিল্লি সফর করেন ল্যাভরভ।   

সেই প্রসঙ্গ তুলে জয়শঙ্কর বলেন, বিভিন্ন স্তরে দু’দেশের যোগাযোগ অব্যাহত রয়েছে। এ প্রসঙ্গে, সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরকন্দে ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’ (এসসিও) সম্মেলনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে পুতিনের আলোচনা এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা স্তরের বৈঠকের প্রসঙ্গও তুলে ধরেন তিনি।