NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

চীনে জনতাকে নির্যাতনের অভিযোগে ৭ কোভিডকর্মী গ্রেপ্তার


খবর   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৩, ০৪:৫২ পিএম

>
চীনে জনতাকে নির্যাতনের অভিযোগে ৭ কোভিডকর্মী গ্রেপ্তার

চীনে সাধারণ জনগণকে নির্যাতনের অভিযোগে ৭ কোভিডকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ শ্যানডংয়ের লিনিয়ি শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

বিভিন্ন চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে এপির প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় নতুন আক্রান্ত রোগী হিসেবে প্রায় ১০০ জন শনাক্ত হওয়ার পর সম্প্রতি লকডাউন জারি করা হয়েছে লিনিয়ি শহরে। সোমবার শহরের কয়েকটি এলাকায় লোকজন লকডাউন অমান্য করে বাড়ির বাইরে বের হওয়ায় তাদের অনেককে পিটিয়ে গাড়িতে তোলেন কোভিডকর্মীরা। পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।

কিন্তু দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ লোকজনকে কোভিডকর্মীদের পেটানো ও গাড়িতে তোলার দৃশ্য ভাইরাল হয়ে যায়। সেসব ভিডিওচিত্র পর্যবেক্ষণ করে অভিযুক্ত ৭ কোভিডকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

করোনার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করে ‘জিরো কোভিড’ নীতি নিয়েছে চীনের সরকার, কিন্তু এই নীতির কারণে সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে দেশটির জনগণেকে।

এছাড়া দীর্ঘমেয়াদী লকডাউন, ব্যাপকমাত্রায় করোনা টেস্ট, ভ্রমণ বিধিনিষেধ ও কোয়ারেন্টাইনের কড়াকড়ির প্রভাবে দেশটির অর্থনীতিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আন্তর্জাতিক বহু কোম্পানি ইতোমধ্যে চীন থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়া শুরু করেছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল এই দেশটিতেই প্রথম শনাক্ত হয়েছিল প্রাণঘাতী করোনা ভাইরাস। ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তবে শুরু থেকেই এ রোগটি প্রতিরোধে সরকারের ব্যাপক তৎপরতার কারণে অন্যান্য দেশের তুলনায় চীনে করোনা সংক্রমণ ও কোভিডজনিত অসুস্থতায় মৃত্যুর সংখ্যা এখনও অনেক কম।

মহামারির দুই বছর অতিক্রান্ত হওয়ার পর বিশ্বের অধিকাংশ দেশ করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর পদক্ষেপ নেওয়া থেকে সরে এলেও চীন এখনও দৃঢ়ভাবে তার আগের অবস্থান ধরে রেখেছে। সরকারের পক্ষ থেকে এ সম্পর্কে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ ‘সন্তোষজনকভাবে’ হ্রাসের আগ পর্যন্ত এই নীতি জারি থাকবে। চীন সরকারের এই নীতিই পরিচিতি পেয়েছে ‘জিরো কোভিড’ নীতি নামে।

দেশটির রাজনীতি বিশ্লেষকদের মতে, আগামী বছর মার্চে চীনের পার্লামেন্টের বার্ষিক অধিবেশন শুরু হবে। তার আগ পর্যন্ত জিরো কোভিড নীতি থেকে সরে আসার কোনো পরিকল্পনা সরকারের নেই।