NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কোটি


খবর   প্রকাশিত:  ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৫৬ এএম

>
১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা হবে ৮০০ কোটি

আগামী ১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। তা হলো গ্রহ হিসেবে পৃথিবীতে জনসংখ্যা হবে ৮০০ কোটি।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের প্রধান নাতালিয়া কানেম বলেন, ৮০০ কোটি মানুষ, মানবসভ্যতার জন্য একটি স্মরণীয় মুহূর্ত। তিনি প্রত্যাশিত আয়ু বৃদ্ধি এবং মা ও শিশুমৃত্যু কমে যাওয়ার প্রশংসা করেন।

তিনি বলেন, যদিও আমি বুঝতে পারছি স্মরণীয় এই মুহূর্তটি সবাই উদযাপন নাও করতে পারেন। পৃথিবীতে জনসংখ্যা বেশি বলে অনেকে উদ্বেগ প্রকাশ করেন। আমি এখানে পরিষ্কার করে বলতে চাই, মানুষের এই সংখ্যা ভয়ের কোনো কারণ নয়।

অতিরিক্ত জনসংখ্যার ভয়ের পরিবর্তে, আমাদের সবচেয়ে ধনী ব্যক্তিদের গ্রহের সম্পদের অতিরিক্ত ব্যবহারের দিকে মনোনিবেশ করা উচিত বলেও উল্লেখ করেন কানেম।

নিউইয়র্কের রকফেলর বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি অব পপুলেশনসের জোয়েল কোহেন বলেন, জনসংখ্যা কাদের জন্য অনেক বেশি, কিসের জন্য অনেক বেশি? যদি আপনি আমাকে প্রশ্ন করেন, আমিও কি অনেক বেশি? আমি এমন মনে করি না।

জাতিসংঘের এক পরিসংখ্যান বলছে, ২০৫০ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা হবে ৯৭০ কোটি। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, ২০২২ সালে বিশ্বে ১১ কোটি ৯৫ লাখের বেশি মানুষ জন্মগ্রহণ করেছেন।

এদিকে থিঙ্কট্যাঙ্ক গ্লোবাল ফুটপ্রিন্ট নেটওয়ার্ক ও ডব্লিউডব্লিউএফ বলছে, যদি আমরা সবাই একজন মার্কিনির মতো খাবার গ্রহণ করি তাহলে প্রতিবছর আমাদের এরকম ৫টি গ্রহের প্রয়োজন হবে।