NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইরানে হিজাববিরোধী বিক্ষোভে নিহত তিন শতাধিক


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৪, ১০:৫৯ পিএম

>
ইরানে হিজাববিরোধী বিক্ষোভে নিহত তিন শতাধিক

মধ্যপ্রাচ্যের দেশ ইরানে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যু ঘিরে শুরু হওয়া বিক্ষোভে অন্তত ৩০৪ জনের প্রাণহানি ঘটেছে। ইরানবিষয়ক নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যানস রাইটসের (আইএইচআর) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হিজাব পরার বিধান লঙ্ঘনের দায়ে গত ১৩ সেপ্টেম্বর তেহরানে নৈতিকতা পুলিশের হাতে গ্রেপ্তার হন মাহসা আমিনি নামের এক তরুণী। গ্রেপ্তারের তিনদিন পর পুলিশি হেফাজত থেকে কোমায় যাওয়া এই তরুণীর প্রাণহানি ঘটে। তার মৃত্যুর পর ক্ষোভে ফেটে পড়েন ইরানের সাধারণ মানুষ। ইরানজুড়ে শুরু হয় রক্তক্ষয়ী বিক্ষোভ-সংঘাত। যা এখনও চলমান আছে।

আইএইচআর বলেছে, ‘দেশব্যাপী চলমান আন্দোলনে এখন পর্যন্ত অন্তত ৩০৪ জন নিহত হয়েছেন। যার মধ্যে ২৪ নারী ও ৪১ শিশুও রয়েছে।

নরওয়েভিত্তিক এই মানবাধিকার সংস্থা বলেছে, শুক্রবার সিস্তান-বালুচিস্তান প্রদেশের খাস শহরে বিক্ষোভ করার সময় অন্তত ১৬ জনকে সরাসরি গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

সংস্থাটির দাবি, সিস্তান-বালুচিস্তান প্রদেশে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। মাহসা আমিনির মৃত্যুর পর মধ্য-সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে শুধুমাত্র এই অঞ্চলে প্রাণ হারিয়েছেন ১১৮ জন।

ইরানের বেশিরভাগ মানুষ শিয়া মুসলিম সম্প্রদায়ের হলেও সিস্তান-বালুচিস্তান প্রদেশটি জাতিগত বালুচ সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ। এ অঞ্চলে এত হতাহতের ঘটনায় স্থানীয় সশস্ত্র মিলিশিয়া বাহিনীকে দায়ী করেছে ইরানের সরকার। এর আগেও, সেখানকার সশস্ত্র সুন্নি মিলিশিয়া বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল ইরানের সেনাবাহিনী।

এদিকে বালুচ অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, সিস্তান-বালুচিস্তানের সাধারণ মানুষের সঙ্গে ধর্মীয় ও জাতিগত বৈষম্য করে আসছে ইরান সরকার। তাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে এই অঞ্চলটিকে অবহেলা করে আসছে তারা। সরকারি তথ্য অনুযায়ী, ইরানের সবচেয়ে দরিদ্র ও অনুন্নত প্রদেশগুলোর একটি হলো সিস্তান-বালুচিস্তান।