NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

পাকিস্তানে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করবেন চীনা কর্মকর্তারা


খবর   প্রকাশিত:  ০৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:২৪ এএম

পাকিস্তানে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করবেন চীনা কর্মকর্তারা

আর্ন্তজাতিক ডেস্ক: পাকিস্তানে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর (সিপিইসি) প্রকল্পে কর্মরত চীনা নাগরিকরা সব ধরনের চলাচলের জন্য বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করবেন। বেইজিং উদ্বেগ প্রকাশ করার পর তাদের সন্ত্রাসী হামলা থেকে রক্ষা করতে দুই দেশ এই সিদ্ধান্ত নিয়েছে।

সিপিইসি প্রকল্পের মাধ্যমে আরব সাগরে অবস্থিত পাকিস্তানের ওয়াদার বন্দরের সঙ্গে চীনের জিনজিয়াং প্রদেশের কাসগার যুক্ত হবে। ছয় হাজার কোটি ডলারের প্রকল্পটি চীনের উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই) অংশ এবং প্রেসিডেন্ট শি চিনপিংয়ের একটি স্বপ্নের প্রকল্প।

 

 

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সিপিইসি প্রকল্পের ১১তম যৌথ সহযোগিতামূলক কমিটির (জেসিসি) বৈঠকে আইন প্রয়োগকারী সংস্থা এবং তদন্তকারীদের সক্ষমতা জোরদার করতে দুই দেশ সম্মত হয়েছে।  

বৈঠকে বলা হয়েছে, 'প্রকল্পে নিযুক্ত চীনাদের সব ধরনের চলাচলের জন্য বুলেটপ্রুফ যানবাহন ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। '

প্রসঙ্গত, পাকিস্তানের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে চীনা কর্মীদের নিরাপত্তা একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

প্রেসিডেন্ট শি গত সপ্তাহে পাকিস্তানে সিপিইসি প্রকল্পে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিয়ে 'গভীর উদ্বেগ' প্রকাশ করেছিলেন। বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের প্রথম সফরের সময় তার সঙ্গে আলোচনায় প্রকল্পের কর্মকর্তাদের জন্য 'নির্ভরযোগ্য ও নিরাপদ পরিবেশ' চেয়েছিলেন শি। সূত্র : ইন্ডিয়া ট্যুডে