NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

রবিবার পলক-মিথুনের বিয়ে


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৩:২৩ এএম

>
রবিবার পলক-মিথুনের বিয়ে

বলিউডের জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছালের বিয়ে আগামীকাল রবিবার (৬ নভেম্বর)। তার বরের নাম মিথুন শর্মা। তিনি পেশায় সংগীত পরিচালক।

শুক্রবার (৪ নভেম্বর) বিকালে পলক মুচ্ছালের ভাই, সংগীত পরিচালক পলাশ মুচ্ছাল খবরটি নিশ্চিত করেছেন। এদিন দুই শিল্পীর গায়ে হলুদের অনুষ্ঠানও সম্পন্ন হয়েছে। সেই ছবিও প্রকাশ্যে এনেছেন পলাশ।

কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল এই গায়িকা-সংগীত পরিচালক জুটি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। তবে নির্ভরযোগ্য কোনও সূত্র থেকে খবরটি নিশ্চিত করা যায়নি। অবশেষে সেই গুঞ্জন সত্যতা পেলো।

জানা গেছে, ৬ নভেম্বর মুম্বাইতে বিয়ের পর পলক ও মিথুন উড়াল দেবেন ইন্দোরে; পলকের বাড়িতে। সেখানে হবে বিবাহোত্তর সংবর্ধনা। বলিউডের তারকা শিল্পী অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, নেহা কাক্কারসহ অনেকেই এই তাদের বিয়েতে উপস্থিত থাকবেন।

পলকের হবু বর মিথুন ২০০৬ সাল থেকে বলিউডে সংগীত পরিচালনা করছেন। সেরা সংগীত পরিচালক হিসেবে তিনি ফিল্ম-ফেয়ারসহ বিভিন্ন পুরস্কারও পেয়েছেন।

অন্যদিকে, বলিউডের বহু সিনেমায় গান গেয়েছেন পলক মুচ্ছাল। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে সবচেয়ে বেশি চর্চা হয় ‘আশিকি টু’ নিয়ে। এছাড়াও-‘এক থা টাইগার’, ‘কিক’, ‘প্রেম রতন ধন পায়ো’, ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’, ‘কাবিল’, ‘বাঘি টু’ ইত্যাদি। তার গাওয়া কয়েকটি জনপ্রিয় গান হলো- চাহু ম্যায় আনা (আশিকি টু), কউন তুঝে (এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি), ঢোলিড়া (লাভযাত্রী), এক মুলাকাত (ড্রিম গার্ল) ইত্যাদি গানে কণ্ঠ দিয়েছেন পলক।