NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাড়ি বাড়ি গিয়ে ১৪০ উপজেলায় শুরু ভোটার তালিকা হালনাগাদ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৪৪ এএম

বাড়ি বাড়ি গিয়ে ১৪০ উপজেলায় শুরু ভোটার তালিকা হালনাগাদ

ঢাকা: দ্বিতীয় ধাপে বাড়ি বাড়ি গিয়ে ১৪০ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ থেকে শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী অক্টোবর পর্যন্ত দ্বিতীয় ধাপের এ হালনাগাদ কার্যক্রম চলবে।

ইসি জানিয়েছে, দ্বিতীয় ধাপে রাজধানীর তিনটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। উত্তরা, মতিঝিল ও রমনা এলাকার তথ্য এই ধাপে নেয়া হবে।

গত ২০ মে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করে ইসি। প্রথম ধাপেও ১৪০টি উপজেলায় কর্মসূচি হাতে নেয়া হয়। আগামী ২০ নভেম্বর পর্যন্ত মোট চার ধাপে এ কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে ইসি।

 

সর্বশেষ ২০১৯ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ হয়েছিল। তখন ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে যারা জন্মগ্রহণ করেছেন, তাদের তথ্য নেয়া হয়েছিল। 

প্রসঙ্গত, ২০০৭-২০০৮ সালে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির পর এ পর্যন্ত পাঁচবার ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে। ২০০৯-২০১০, ২০১২-২০১৩, ২০১৫-২০১৬, ২০১৭-২০১৮ ও ২০১৯-২০২০ সালে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করে ইসি।