NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ফেক ফিল্ডিং আর ভেজা কন্ডিশন নিয়ে হার্শার টুইট


খবর   প্রকাশিত:  ২৩ নভেম্বর, ২০২৩, ০৫:৫৫ এএম

>
ফেক ফিল্ডিং আর ভেজা কন্ডিশন নিয়ে হার্শার টুইট

অ্যাডিলেডে বৃষ্টি শুরু হওয়ার ঠিক আগের ওভারে অক্ষর প্যাটেলের বলে একটি ফেক ফিল্ডিং হয়েছিল বলে বিশ্বাস বাংলাদেশ দলের। ম্যাচের মধ্যেই তাৎক্ষণিক আম্পায়ারকে অভিযোগ করেন নাজমুল হোসেন শান্ত, তবে সে অভিযোগ নিয়ে কোনো ভ্রুক্ষেপই করতে দেখা যায়নি মাঠের আম্পায়ারদের।

ফেক ফিল্ডিংয়ের সেই পেনাল্টি রান দিলে স্কোর বোর্ডে যোগ হতো অতিরিক্ত ৫ রান। এছাড়াও বাংলাদেশকে ভেজা মাঠে খেলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ রয়েছে। তবে ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলছেন ভিন্ন কথা। তিনি জানিয়েছেন, লক্ষ্যে পৌঁছাতে না পারার দায় ফেক ফিল্ডিং বা ভেজা কন্ডিশনকে না দিতে।

এ প্রসঙ্গে টুইটারে হার্শা ভোগলে লেখেন, 'সুতরাং আমার বাংলাদেশের বন্ধুদের বলব, লক্ষ্যে পৌঁছাতে না পারার দায় ফেক ফিল্ডিং বা ভেজা কন্ডিশনকে দেবেন না। যদি একজন ব্যাটসম্যানও শেষপর্যন্ত টিকে থাকতে পারত, ম্যাচটা বাংলাদেশ জিতত। আমরা সবাই এর জন্য দায়ী...অজুহাত খুঁজলে বড় হওয়া যায় না।'

ভোগলে যোগ করেন, 'সত্যিটা হচ্ছে ফেক ফিল্ডিংটা কেউ দেখেনি। আম্পায়াররা দেখেনি, ব্যাটসম্যানরা দেখেনি, আমরাও দেখিনি। আইনের ৪১.৫ ধারায় ফেক ফিল্ডিংয়ে জরিমানার বিধান আছে আম্পায়ারের কাছে এটি বোধগম্য হতে হবে। কিন্তু কেউই তো ঘটনাটা দেখেনি। তাহলে কার কী করার আছে?’