NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ইমরানকে গুপ্তহত্যার চেষ্টা, এক হামলাকারীসহ নিহত ২


খবর   প্রকাশিত:  ১৮ এপ্রিল, ২০২৫, ১০:১৩ পিএম

>
ইমরানকে গুপ্তহত্যার চেষ্টা, এক হামলাকারীসহ নিহত ২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুপ্তহত্যার চেষ্টাকারী এক হামলাকারীসহ অন্তত দু’জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের ওয়াজিরাবাদের আল্লাহ ওয়াল্লা চকে লংমার্চে সময় দুই হামলাকারী ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় আইনশৃঙ্খলাবাহিনীর গুলিতে এক হামলাকারী নিহত হন। অপর হামলাকারীকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

আল্লাহ ওয়াল্লা চকে বন্দুকধারীর ছোড়া অন্তত তিন থেকে চারটি গুলি ইমরান খানের পায়ে বিদ্ধ হয়েছে বলে তার জ্যেষ্ঠ এক সহযোগী জানিয়েছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী পায়ের পাতায় গুলিবিদ্ধ হয়েছেন। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

ইমরান খানের সহযোগী রউফ হাসান বলেন, ইমরান খানকে গুলি করা এক হামলাকারী নিহত হয়েছেন। অন্য একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি বলেন, এটা ছিল পুরোপুরি হত্যাচেষ্টা। তাকে গুপ্তহত্যার চেষ্টা করেছে। এক হামলাকারী গুলিতে নিহত হয়েছেন। অপরজনকে জিম্মায় নিয়েছে পুলিশ।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ২০০ কিলোমিটার দূরে পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে এই হামলার ঘটনা ঘটেছে। সাবেক ক্রিকেট তারকা থেকে রাজনীতিক বনে যাওয়া ৭০ বছর বয়সী ইমরান খান দেশটিতে আগাম নির্বাচনের দাবিতে লংমার্চ পালন করে আসছেন।

বৃহস্পতিবার ওয়াজিরাবাদের লংমার্চে হাজার হাজার পিটিআই কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী বলেছেন, একটি গুলি ইমরান খানের পায়ের পাতায় লেগেছে।

রয়টার্সকে তিনি বলেন, ইমরান খান এবং (দলীয় সহকর্মী) ফয়সাল জাভেদ গুলিবিদ্ধ হয়েছেন। একটি গুলি ইমরান খানের পায়ের পাতায় লেগেছে। দু’জনকেই চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

জিও টিভির এক ভিডিওতে দেখা যায়, পিটিআইয়ের কর্মী জাভেদের কাপড়ে রক্তের দাগ লেগে আছে। হাসপাতালে চিকিৎসাধীন পিটিআইয়ের এই কর্মী বলেন, আমাদের কয়েকজন সহকর্মীও আহত হয়েছেন। আমরা শুনেছি, আহতদের একজন মারা গেছেন। 

চলতি বছরের এপ্রিলে পাকিস্তানের সংসদে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পাকিস্তানজুড়ে সমাবেশ করেছেন তিনি।