NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

যুক্তরাষ্ট্রকে ‘জোরদার ব্যবস্থা’ নেওয়ার হুমকি উত্তর কোরিয়ার


খবর   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৩৭ এএম

যুক্তরাষ্ট্রকে ‘জোরদার ব্যবস্থা’ নেওয়ার হুমকি উত্তর কোরিয়ার

আর্ন্তজাতিক ডেস্ক: উত্তর কোরিয়া তার প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া বন্ধ না করলে যুক্তরাষ্ট্রকে ‘জোরদার ব্যবস্থা’ নেওয়ার হুমকি দিয়েছে। সোমবার ওয়াশিংটন এবং সিউল তাদের বৃহত্তম সম্মিলিত সামরিক বিমান মহড়া শুরু করেছে। এটি শুক্রবার শেষ হবে।  

উত্তর কোরিয়াও সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রতিবেশীদের বিভিন্ন মহড়ার জবাবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

 

পিয়ংইয়ং ২০১৭ সাল থেকে তার প্রথম পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে- এমন গোয়েন্দা প্রতিবেদনের প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার এ প্রতিক্রিয়া এলো।  

 

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘যুক্তরাষ্ট্র ক্রমাগত গুরুতর সামরিক উসকানি দিতে থাকলে উত্তর কোরিয়া আরো শক্তিশালী জবাব দেওয়ার ব্যবস্থা নেবে।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘(ওয়াশিংটন) যদি তার নিরাপত্তা স্বার্থের জন্য অনুপযুক্ত এমন গুরুতর কিছু দেখতে না চায়, তাহলে তার উচিত অবিলম্বে অকার্যকর যুদ্ধ মহড়া বন্ধ করা। যদি তা না হয়, তাহলে সব পরিণতির জন্য সম্পূর্ণভাবে তাকে দায়ী করতে হবে। ’

‘ভিজিল্যান্ট স্টর্ম’  নামের যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার চলমান সামরিক মহড়ায় শত শত যুদ্ধবিমান প্রতিদিন ২৪ ঘণ্টা সাজানো হামলা পরিচালনা করবে।  

সূত্র : সিএনএন, এএফপি।