NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

নিয়ন্ত্রণ বাড়াতে টুইটারের পরিচালনা বোর্ড ভাঙলেন মাস্ক


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৪, ০১:২৪ পিএম

নিয়ন্ত্রণ বাড়াতে টুইটারের পরিচালনা বোর্ড ভাঙলেন মাস্ক

আর্ন্তজাতিক ডেস্ক: ইলন মাস্ক টুইটারের পরিচালনা বোর্ড ভেঙে দিয়েছেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির ওপর তার নিয়ন্ত্রণ আরো পোক্ত হচ্ছে।  

গত সপ্তাহে কম্পানি কেনার পর মাস্ক হচ্ছেন টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা। কয়েক মাসের দোদুল্যমান অবস্থার পর ৪৪ বিলিয়ন ডলারে প্রতিষ্ঠানটি কেনা নিশ্চিত করেন তিনি।

 

বিশ্বব্যাপী সাংবাদিক ও রাজনীতিকদের ব্যবহৃত সাইটটি কেনার পর দ্রুতই এর ওপর নিয়ন্ত্রণ জোরদার করেছেন মাস্ক।

 

নিয়ন্ত্রণ বাড়ানোর জন্য মাস্ক যেসব ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছেন তার মধ্যে রয়েছে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের নিয়ম পরিবর্তন ও ছাঁটাই। ওয়াশিংটন পোস্ট পত্রিকা লিখেছে, প্রথম দফা কর্মী ছাঁটাইয়ের বিষয়ে আলোচনা হচ্ছে। এতে ২৫ শতাংশ কর্মীর বিষয় থাকতে পারে। সূত্র : বিবিসি।