NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

নিউহামের "কাউন্সিলর নির্বাচিত হলেন দিনা হোসাইন"


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০৩ এএম

নিউহামের "কাউন্সিলর নির্বাচিত হলেন দিনা হোসাইন"

বাংলাদেশী বংশোদ্ভূত দিনা হোসাইন, লন্ডন নিউহাম কাউন্সিলের অধীন সর্বোচ্চ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।তাঁর এই বিজয়ে গোটা বাংলাদেশী কমিউনিটির মাঝে আনন্দের জোয়ার বইছে।দিনার কাউন্সিলর নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশী প্রবাসী তথা এশিয়ানদের জন্য নতুন এক আশার সঞ্চার হলো।লেবার পার্টির মনোনয়ন পেয়েই দিনা হোসাইন নির্বাচনে নিরলসভাবে কাজ করেছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে।যার সুফল আজ বিজয়ের মাধ্যমে পেয়েছিলো দিনা। বাংলাদেশের মাদারীপুর জেলার রাস্তি ইউনিয়নের, হাজরাপুর গ্রামের ইতালি প্রবাসী, দেলোয়ার হোসেন মোল্লার সুযোগ্য কন্যা, কাউন্সিলর দিনা।দিনার বাবা দেলোয়ার হোসেন মোল্লা ইতালির মিলানো মাদারীপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি, এবং ইতালির মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।দিনা লন্ডনে ইউরোপ কমিউনিটির  প্রথম নির্বাচিত কাউন্সিলর। ইতালির শিক্ষা জীবন থেকেই দিনা হোসাইন নিজেকে তৈরি করতে থাকে সোস্যাল অর্কের জন্য।আজ কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর দিনার সেই স্বপ্নটি বাস্তবে রূপ নিয়েছে। ইউরোপ কমিউনিটির মুখ উজ্জ্বল করায় দিনা কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানিয়েছে. ইউকে সহ ইউরোপের বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠন সহ ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা। এমনি ভাবেই বহির্বিশ্বের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্জন করবে ইউরোপ কমিউনিটির বাংলাদেশী তরুণ প্রজন্ম  এমনটি প্রত্যাশা সবার।