NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ারি দিল রাশিয়া


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:২৪ এএম

ইউরোপীয় ইউনিয়নকে হুঁশিয়ারি দিল রাশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়টি জানিয়েছে, রাশিয়া এবং সে দেশের নাগরিকদের সম্পদ ইইউ জব্দ করলে প্রতিশোধ নেবে মস্কো।  

আলজাজিরা জানিয়েছে, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিষয়টি নিয়ে কথা বলেছেন।

ইউরোপীয় নেতাদের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নে থাকা রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে।

 

এ ব্যাপারে মারিয়া জাখারোভা বলেন, এমনটা ঘটলে প্রকৃতপক্ষে সেটি হবে ‘চৌর্যবৃত্তি’।

 

তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়নের বিচার বিভাগ অঞ্চলটিতে রুশ নাগরিকদের সম্পদ রক্ষার বিষয়টি প্রত্যাখ্যান করেছে।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্ররা যদি ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে মহাকাশে তাদের বাণিজ্যিক উপগ্রহগুলো রাশিয়ার বৈধ নিশানায় পরিণত হতে পারে।  

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপরিচালক কনস্টান্টিন ভরোনস্তভ জাতিসংঘে দেওয়া ভাষণে বিষয়টি নিয়ে কথা বলেছেন। কনস্টান্টিন বলেছেন, পশ্চিমারা নিজেদের প্রভাব বিস্তারের জন্য মহাকাশকে ব্যবহার করছে। পশ্চিমা উপগ্রহ ব্যবহার করে ইউক্রেনকে সহযোগিতার প্রবণতা চরম বিপজ্জনক। এটি রীতিমতো উসকানিমূলক বলেও মন্তব্য করেছেন তিনি।
সূত্র : আলজাজিরা।