NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo
রাসুলকে (সা.) কটূক্তি

কুয়েতে বিক্ষোভকারী প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:৪৮ এএম

কুয়েতে বিক্ষোভকারী প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ

আর্ন্তজাতিক ডেস্ক: ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসীরা। স্থানীয় আইন লঙ্ঘন করে বিক্ষোভ করায় বিক্ষোভকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

কুয়েতে বিদেশী ও প্রবাসীদের যে কোনো ধরনের বিক্ষোভ সভা সমাবেশ করা নিষিদ্ধ ও দণ্ডনীয়। শুক্রবার জুমার নামাজ শেষে কুয়েতের ফাহাহিল এলাকায় কিছু সংখ্যক প্রবাসী মুহাম্মদ (সা.)-এর সমর্থনে অবস্থান ও বিক্ষোভের আয়োজন করে। শনিবার স্থানীয় আরবি দৈনিক আল রাই পত্রিকায় অবস্থান ও বিক্ষোভের সংবাদ প্রকাশিত হয়।

পত্রিকাটির খবরে উল্লেখ করা হয়, আইন লঙ্ঘন করায় প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ জারি করা হয়েছে। স্থানীয় প্রশাসন তাদের গ্রেপ্তারে কাজ করছে। গ্রেপ্তারকৃতদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং তারা পুনরায় যেন কুয়েতে প্রবেশ করতে না পারেন সেই নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে প্রবাসীসহ সবাইকে যথাযথভাবে স্থানীয় আইন মেনে চলতে বলা হয়েছে।

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতে বিজেপি দুই নেতা অবমাননাকর বক্তব্য প্রতিবাদের ঝড় শুরু হয় কুয়েত, কাতার, আরব আমিরাতসহ আরব দেশগুলো থেকে। এরপর বিভিন্ন দেশের মুসলিম নাগরিকরা বিক্ষোভ ও প্রতিবাদ করছে। দেশে দেশে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানানো হচ্ছে। বিশ্বনবীকে অবমাননা করায় একযোগে ১৫টিরও বেশি মুসলিম দেশ ভারতকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে।