NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মিয়ানমারে কনসার্টে বিমান হামলায় নিহত ৫০, আহত ১০০


খবর   প্রকাশিত:  ২৪ জানুয়ারী, ২০২৫, ০৬:০৩ এএম

মিয়ানমারে কনসার্টে বিমান হামলায় নিহত ৫০, আহত ১০০

আর্ন্তজাতিক ডেস্ক:  মিয়ানমারে জাতিগত সংখ্যালঘু একটি গোষ্ঠীর কনসার্ট চলাকালে সেনাবাহিনীর চালানো বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। বিবিসি জানিয়েছে, এ ঘটনায় আরো অন্তত ১০০ জন আহত হয়েছে।

মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে রবিবার রাতে বিমান হামলাটি চালানো হয়েছে বলে সোমবার জানিয়েছে বিবিসি। এতে সাধারণ মানুষ ও বিশিষ্ট স্থানীয় গায়কসহ কাচিন ইনডিপেনডেন্স আর্মির (কেআইএ) কর্মকর্তারা নিহত হয়েছেন।

 

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, তিনটি জঙ্গিবিমান থেকে হামলা চালানো হয়েছে। তবে সেনাবাহিনী এ হামলার ঘটনা এখনো নিশ্চিত করেনি।

মিয়ানমারের জান্তা সরকারের মুখপাত্রকে তাৎক্ষণিকভাবে মন্তব্যের জন্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবে যাচাই করে দেখা যায়নি। হামলাটি হপাকান্ত শহরের এ নাং পা অঞ্চলে করা হয়েছিল বলে জানানো হয়েছে রয়টার্সের প্রতিবেদনে।

২০২১ সালের শুরুতে সেনা অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকার উৎখাত হওয়ার পর থেকেই মিয়ানমারে সহিংসতা চলছে। এর মধ্যে জান্তা সরকারের বিরুদ্ধে দেশজুড়ে সশস্ত্র আন্দোলনও ঘটতে দেখা যাচ্ছে। এ আন্দোলন প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে দমন করছে সামরিক বাহিনী।
সূত্র : বিবিসি, রয়টার্স।