NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

শিক্ষায় বরাদ্দ বৃদ্ধির লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন : শিক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ২১ ডিসেম্বর, ২০২৪, ০৬:০৩ এএম

>
শিক্ষায় বরাদ্দ বৃদ্ধির লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, শিক্ষা বরাদ্দ শুধু শিক্ষা মন্ত্রণালয়ের জন্য নয়। এর সঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আছে। বাজেটে দুই মন্ত্রণালয়ের বরাদ্দ বেড়েছে। এছাড়া শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সরাসরি কাজ করে ২৮টি মন্ত্রণালয়। সামগ্রিক ক্ষেত্রেই বাজেটে বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। এর একটাই লক্ষ্য, মানবসম্পদ উন্নয়ন। মানবসম্পদ উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১০ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেন, শিক্ষায় বরাদ্দ বেড়েছে। আমরা কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারব এটাই আমাদের লক্ষ্য।

মহামারি করোনার কারণে প্রথা ভেঙে ২০২০-২১ অর্থবছরের ভার্চুয়ালি বাজেটোত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করে অর্থ মন্ত্রণালয়। এরপর ২০২১-২২ অর্থবছরে সীমিত পরিসরের পাশাপাশি ভার্চুয়ালি বাজেটোত্তর সংবাদ সম্মেলন করা হয়। অর্থাৎ তিন বছর পর শুক্রবার স্বাভাবিক নিয়মে বাজেটোত্তর সংবাদ সম্মেলন হয়েছে।

এবারের প্রস্তাবিত বাজেটের আকার দাঁড়িয়েছে ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি চতুর্থ বাজেট। আর বাংলাদেশের জন্য ৫১তম। পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ২০তম বাজেট হলেও ২০০৮ সাল থেকে বর্তমান সরকার টানা বাজেট দিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআরের চেয়ারম্যান, অর্থ সচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।