NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইউক্রেনকে অস্ত্র দেবে না ইসরায়েল


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৭ পিএম

ইউক্রেনকে অস্ত্র দেবে না ইসরায়েল

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনকে অস্ত্র দেবে না ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী বেনি গ্যান্টজ বুধবার বলেছেন, রাশিয়া সতর্ক করার পর কিয়েভের বাহিনীকে শক্তিশালী করতে ইসরায়েল অস্ত্র পাঠালে রাশিয়া-ইসরায়েল সম্পর্কে মারাত্মক অবনতি হতে পারে।  

মস্কোর হুঁশিয়ারির দুই দিনের মাথায় ইসরায়েলের পক্ষ থেকে এমন ঘোষণা এলো। অস্ত্র না দিলেও ইউক্রেনে মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন ইসরায়েলের এই মন্ত্রী।

 

 

মন্ত্রী বেনি গ্যান্টজ তার ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সময় বলেন, ‘ইউক্রেন ইস্যুতে আমাদের নীতি পরিবর্তন হবে না। আমরা পশ্চিমাদের সমর্থন দেওয়া অব্যাহত রাখব। আমরা অস্ত্র সরবরাহ করব না। ’

রাশিয়ার আগ্রাসনের শুরু থেকেই ইসরায়েল মস্কোর সঙ্গে সম্পর্ক রক্ষা করে আসছে। ইসরায়েলের প্রতিবেশী সিরিয়ায় বিমান হামলার অভিযান চালিয়ে যেতে রাশিয়ার সহযোগিতা প্রয়োজন। সিরিয়ায় বর্তমানে রুশ সেনাদের উপস্থিতি রয়েছে।

ইসরায়েলে বিপুলসংখ্যক ইহুদিদের বসবাস, এ কারণে রাশিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষা করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তারা।   ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি একজন ইহুদি। রাশিয়ার এসব পদক্ষেপের বিষয়ে বিরোধিতা করতে ব্যর্থ হওয়ার জন্য বেশ কয়েকবার ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন তিনি।  

সূত্র : হিন্দুস্তান টাইমস।