NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

বোনকে উক্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে বেদম মারধর, ভিডিও ভাইরাল


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:২৪ এএম

>
বোনকে উক্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে বেদম মারধর, ভিডিও ভাইরাল

কক্সবাজার সদরে বোনকে উক্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে নির্মমভাবে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার (১১ জুন) রাতে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের। ভিডিওতে দেখা যায়, বেড়িবাঁধে বোনকে উক্ত্যক্তের প্রতিবাদ করায় ভাইকে বেধড়ক মারধর করছে তিন তরুণ। ঘটনাটি গত ৩১ মে ঘটলেও সম্প্রতি তার ভিডিও ভাইরাল হয়।

মারধরের শিকার তরুণ আব্দুল মোনাফ জানায়, ‘আশ্রয়ণ প্রকল্পে পাওয়া ঘরে আমরা থাকি। ওই দিন বোন মামার বাড়ি যাচ্ছিল। পথে খুরুশকুল মনুপাড়ার জামাল-রায়হানরা বোনকে নোংরা ভাষায় কথা বলে। নোংরা কথা শোনার পর  বোন কয়েকবার ফিরে আসতে চাইলে তারা বার বার পথ আটকায়। প্রকল্প থেকে এসব দেখে দৌড়ে আসি আমি। জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে তারা বোনকে লাঠি দিয়ে আঘাত করে। তখন আমি বোনকে জড়িয়ে ধরি। এ সময় কেন মারছে বা নোংরা কথা কেন বলছে জানতে চাইলে তারা আমাকেও মারধর শুরু করে।’

সে আরও বলে, অনেক মারধর করায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হই। পরে থানায় অভিযোগও করি। কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ব্যবস্থা না হওয়ায় উক্ত্যক্তকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। তারা আবার মারধরের হুমকি দিচ্ছে।

তবে অভিযোগ দেওয়া নিয়ে ওই যুবকের দাবি সত্য নয় বলে দাবি করেছে পুলিশ। কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) নাছির উদ্দিন মজুমদার বলেন, আমরা এমন ঘটনার কোনো অভিযোগ পায়নি। তবে শনিবার রাতে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করেছে।