NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

রাশিয়া সংযোগের জন্য জার্মানির সাইবার সিকিউরিটি প্রধান বরখাস্ত


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৮ পিএম

রাশিয়া সংযোগের জন্য জার্মানির সাইবার সিকিউরিটি প্রধান বরখাস্ত

আর্ন্তজাতিক ডেস্ক: জার্মানির সাইবার নিরাপত্তা প্রধান আর্নে শনবোমকে রাশিয়ার সঙ্গে অত্যধিক ঘনিষ্ঠ হওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। একটি প্রতিষ্ঠানের সুবাদে রাশিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল। ওই প্রতিষ্ঠানটি স্থাপনেও শনবোমের ভূমিকা ছিল।

আর্নে শনবোম ২০১৬ সাল থেকে জার্মানির সরকারি যোগাযোগের নিরাপত্তা রক্ষা করার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ ফেডারেল সাইবার সিকিউরিটি অথরিটি (বিএসআই)-এর নেতৃত্ব দিয়েছেন।

 

তবে জার্মান মিডিয়ায় অভিযোগ করা হয়েছে, রাশিয়ার গোয়েন্দা বাহিনীগুলোর সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে৷

 

শনবোম আগে কাজ করতেন সাইবার সিকিউরিটি কাউন্সিল জার্মানি নামে একটি বেসরকারি কম্পানিতে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি রুশ কম্পানির সহযোগী সংস্থা পরিচালনার অভিযোগ রয়েছে। সাবেক সোভিয়েত আমলের গোয়েন্দা সংস্থা কেজিবির একজন কর্মকর্তা প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত। তবে কম্পানিটি কোনো অন্যায় কাজের কথা অস্বীকার করেছে।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসারের একজন মুখপাত্র বলেছেন, আর্নে শনবোমের নিরপেক্ষতার ওপর জনসাধারণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, অভিযোগের তদন্ত চলাকালে নিরাপত্তা প্রধানকে নির্দোষ বলেই গন্য করা হবে। সূত্র: বিবিসি