NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নরসিংদীর ঘোড়াশালে পঞ্চম ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:২১ এএম

নরসিংদীর ঘোড়াশালে পঞ্চম ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

শান্ত বণিক, নরসিংদী থেকে:
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ের কারণে বন্ধ হয়ে যাওয়া নরসিংদীর পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পঞ্চম ইউনিটটি চালু হওয়ার দুই দিন পর আবারও বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল।
দ্বিতীয়বার ১২ অক্টোবর বুধবার ইউনিটটির বিয়ারিং নষ্ট হয়ে ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গিয়েছিল। বন্ধ হওয়ার ৮দিন পর বুধবার (১৯ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে বলে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে।
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের পঞ্চম ইউনিটটি ৮দিন বন্ধ থাকার পর ফের ১৯ অক্টোবর যান্ত্রিক সমস্যা সমাধান করে উৎপাদন শুরু করেছে কর্তৃপক্ষ। গত বুধবার ১০ অক্টোবর দুপুরে হঠাৎ ইউনিটটির বিয়ারিং নষ্ট হয়ে গেলে এর বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। বিয়ারিং পরিবর্তন করে পুনরায় ইউনিটটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত ৪ অক্টোবর দুপুর ২ টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। পরে এক ঘন্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিটটি চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি চালু করা যায়নি।