NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

মিয়ানমারে কারাগারে বিস্ফোরণ, নিহত ৮


খবর   প্রকাশিত:  ২৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০২:৫২ এএম

মিয়ানমারে কারাগারে বিস্ফোরণ, নিহত ৮

আর্ন্তজাতিক ডেস্ক: মিয়ানমারের ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে বিস্ফোরণ ঘটেছে। বিবিসি জানিয়েছে, এ ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছে। স্থানীয়রা বিবিসি বার্মিজকে জানিয়েছে, বুধবার সকালে কারাগারের প্রবেশপথে দুটি বোমা বিস্ফোরণে কারাগারের তিনজন কর্মী ও পাঁচজন দর্শনার্থী নিহত হয়েছে।

মিয়ানমারের সবচেয়ে বড় কারাগার ইনসেইন।

 

সেখানে প্রায় ১০ হাজার বন্দি রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই রাজনৈতিক বন্দি।

 

কারাগারের প্রবেশপথে বোমা হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। বোমা হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে।

বর্তমানে সেখানে সামরিক বাহিনীর বিশাল সংখ্যক সৈন্য মোতায়েন করা হয়েছে। কারাগারটি আগে থেকেই কড়া পাহারায় রাখা হয়। যদিও মানবাধিকার গোষ্ঠীগুলোর অভিযোগ, শতাব্দী প্রাচীন কারাগারটি কঠোর অবস্থা এবং বন্দিদের সঙ্গে অমানবিক আচরণের জন্য কুখ্যাত।

গত বছর অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত বেসামরিক সরকারকে পতন করে মিয়ানমার বর্তমানে সামরিক জান্তা দ্বারা পরিচালিত হচ্ছে।
সূত্র: বিবিসি।