NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

রাশিয়ার ইরানি ড্রোন ব্যবহার 'সামরিক দেউলিয়াত্ব': জেলেনস্কি


খবর   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৮:৫৭ এএম

রাশিয়ার ইরানি ড্রোন ব্যবহার 'সামরিক দেউলিয়াত্ব': জেলেনস্কি

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, অস্ত্র সহায়তার জন্য রাশিয়া এখন তার মিত্র ইরানের দিকে হামাগুড়ি দিচ্ছে। এটা দুর্বলতার ইঙ্গিত দেয় বলেও মন্তব্য করেন তিনি।  

জেলেনস্কি আরো বলেছেন, আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে রাশিয়া ইরানের কাছে এ ধরনের সহায়তার অনুরোধ করছে। এটি রাশিয়ার সামরিক ও রাজনৈতিক দেউলিয়াত্বের স্বীকৃতি।

 

 

জেলেনস্কি বলেছেন, এমন সহায়তায় কৌশলগতভাবে তাদের কোনো উপকার হবে না। বরং বিশ্বের কাছে আরো প্রমাণ করবে যে রাশিয়া ধ্বংসের দিকে রয়েছে। সন্ত্রাসী কার্যকলাপে তার সহযোগীদের জড়ানোর চেষ্টা করছে।

তবে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি ইউক্রেনজুড়ে বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে দেশটির অনেক গুরুত্বপূর্ণ বিদ্যুৎ স্থাপনায় হামলা চালিয়েছে রাশিয়া। হামলার ফলে ব্ল্যাকআউটের কবলে পড়েছে বহু জায়গা।  

সে ব্যাপারে সতর্ক করে জেলেনস্কি বলেছেন, জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলায় বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ সচেতন হতে হবে। যেখানে সম্ভব হচ্ছে বিদ্যুৎ পুনরুদ্ধারে আমরা দ্রুত কাজ করার চেষ্টা করছি।

সূত্র : এনডিটিভি।