NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

অধিকৃত ইউক্রেনীয় চার অঞ্চলে মার্শাল ল জারি পুতিনের


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫২ এএম

>
অধিকৃত ইউক্রেনীয় চার অঞ্চলে মার্শাল ল জারি পুতিনের

রুশ-অধিকৃত ইউক্রেনের চারটি অঞ্চলে মার্শাল ল জারির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ওই চার অঞ্চলে মার্শাল ল জারির এক আদেশে স্বাক্ষর করেছেন তিনি। গত মাসে ইউক্রেনের ওই চারটি অঞ্চল দখলের পর একতরফাভাবে নিজেদের ভূখণ্ড বলে ঘোষণা দেয় মস্কো।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশ্যে টেলিভিশনে দেওয়া ভাষণে পুতিন ইউক্রেনে মস্কোর যুদ্ধ প্রচেষ্টা জোরদারে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সাথে রাশিয়ার অন্যান্য অঞ্চলের সাথে দখলকৃত চার অঞ্চল জাপোরিঝিয়া, খেরসন, লুহানস্ক ও দোনেৎস্কের উন্নয়নে প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের তত্ত্বাবধানে একটি বিশেষ সমন্বয়কারী পরিষদ গঠনেরও নির্দেশ দিয়েছেন তিনি।

গত ৮ মাসের যুদ্ধে ইউক্রেনীয় সৈন্যদের প্রবল প্রতিরোধের মুখে একাধিক বড় ধরনের পরাজয়ের পর উত্তেজনা বৃদ্ধির মাঝে ভ্লাদিমির পুতিন দখলকৃত অঞ্চলে মার্শাল ল জারির এই উদ্যোগ নিয়েছেন। গত সেপ্টেম্বর মাস থেকে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় সৈন্যদের আক্রমণের মুখে কিছু কিছু এলাকা থেকে পিছু হটতে বাধ্য হয়েছে রাশিয়ার সৈন্যরা।

ইউক্রেনের কাছ থেকে রাশিয়ার দখলে নেওয়া চারটি অঞ্চলের একটি খেরসন। এই অঞ্চলে রাশিয়ার অনুগত কর্মকর্তাদের নিয়োগ দেওয়ার দিনে মার্শাল ল জারির এই ঘোষণা এসেছে। একই সাথে ইউক্রেনীয় হামলার আশঙ্কায় খেরসনের কিছু এলাকা থেকে বেসামরিক লোকজনকে যত তাড়াতাড়ি সম্ভব সরে যাওয়ার নির্দেশ দিয়েছে রাশিয়া।

পুতিন বলেছেন, তিনি যেসব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তা রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের সমর্থনে অর্থনীতি, শিল্প এবং উৎপাদনের স্থিতিশীলতা বৃদ্ধি করবে। তিনি বলেন, আমরা রাশিয়ার জন্য, আমাদের জনগণের জন্য নির্ভরযোগ্য ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য অত্যন্ত জটিল এবং বৃহৎ আকারের সমস্যার সমাধানে কাজ করছি।