NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও ইরাকের মিলিশিয়া নেতার মাথার দাম ১ কোটি ডলার ঘোষণা যুক্তরাষ্ট্রের সংবাদের নামে ‘অশালীন ভিডিও’ ধারণ, যা বললেন মিম, পরীমনিরা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের
Logo
logo

ভারতে তীর্থযাত্রীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৪ এএম

>
ভারতে তীর্থযাত্রীদের বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬

ভারতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তীর্থযাত্রীও রয়েছেন। মঙ্গলবার (১৮ অক্টোবর) দেশটির উত্তরাখণ্ড রাজ্যে এই ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার উত্তরাখণ্ডের কেদারনাথের কাছে তীর্থযাত্রীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে দুই পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সংবাদমাধ্যম বলছে, কেদারনাথের গরু চট্টির কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন, এ পর্যন্ত ছয়টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলছে।

কেদারনাথ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টারটিতে আগুন ধরে যায় বলেও জানিয়েছে এনডিটিভি। এরপরই সেটি বিধ্বস্ত হয়।