NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইউরোপে করোনা লকডাউনে কমেছে জন্মহার : গবেষণা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৯ এএম

ইউরোপে করোনা লকডাউনে কমেছে জন্মহার : গবেষণা

আর্ন্তজাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারির মাঝ পর্যায়ে ইউরোপে জন্মহার ১৪ শতাংশ কমেছে বলে হিউম্যান প্রডাকশন জার্নালে প্রকাশিত এক গবেষণার ফলাফলে জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, ইউরোপের দেশগুলোতে ২০২১ সালের জানুয়ারিতে ২০২০ সালের তুলনায় জন্মহার অনেক কমেছে।

করোনাভাইরাস সংক্রমণ এড়াতে ৯ থেকে ১০ মাসের দীর্ঘ লকডাউন পেরিয়ে ২০২১ সালের জানুয়ারি মাস এসেছিল। ওই গবেষণার ফলাফলের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ইউরোপের যেসব দেশে স্বাস্থ্যব্যবস্থা সংকটাপন্ন ছিল, সেসব দেশে জন্মহারের এই পতন আরো বেশি।

 

 

২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে চীনে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর তা ইউরোপের দেশগুলোতেও ছড়িয়ে পড়ে। সংক্রমণ ঠেকাতে ২০২০ সালে ৯ থেকে ১০ মাস দীর্ঘ লকডাউনে যায় ইউরোপের বিভিন্ন দেশ।

২০২১ সালের জানুয়ারিতে দেখা যায়, লিথুয়ানিয়া ও রোমানিয়ায় জন্মহার কমেছে ২৮ ও ২৩ শতাংশ। সুইডেনে জন্মহার স্বাভাবিক ছিল।

গবেষকদের ধারণা, ইউরোপের দেশগুলোতে জন্মহার কমে যাওয়ার বিষয়টি ‘জনসংখ্যার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে'।

২০২১ সালের জানুয়ারিতে ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৯ ও ২০২০ সালের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ জন্মহার কমেছে। স্কটল্যান্ড ও ফ্রান্সে ১৪ শতাংশ এবং স্পেনে ২৩ শতাংশ কমেছে জন্মহার।
সূত্র : বিবিসি।