NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইস্টার্ন রিফাইনারির আগুন নিয়ন্ত্রণে


খবর   প্রকাশিত:  ০৮ নভেম্বর, ২০২৪, ০৭:১৭ এএম

>
ইস্টার্ন রিফাইনারির আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের সরকারি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ইস্টার্ন রিফাইনারির ফায়ার ফাইটিং টিম ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় শনিবার (১৫ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (ইন্সপেকশন অ্যান্ড সেফটি) এ কে এম নাঈমুল্লাহ ঢাকা পোস্টকে বলেন, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন নেভানো হয়েছে। ইস্টার্ন রিফাইনারির নিজস্ব ফায়ার ফাইটিং টিম, ফায়ার সার্ভিসসহ সবাই মিলে আগুন নিভিয়েছি। আমাদের প্রশিক্ষিত লোকজন আছে। তারা শুরুতেই ব্যবস্থা নিয়েছিল। আগুন খুব বেশি ছড়াতে পারেনি, একটা জায়গাতেই ছিল। তাই ক্ষয়ক্ষতিও তেমন নেই।

 

তিনি বলেন, আগুনের সঠিক উৎস আমরা বলতে পারছি না। বড় কোনো ট্যাংকে আগুন লাগেনি। ইস্টার্ন রিফাইনারির ভেতরে যেখানে তেল কালেকশন হয়, এমন একটি জায়গায় আগুন লেগেছে। বড় ধরনের কোনো কিছু হয়নি।

এর আগে বেলা ১১টা ২৫ মিনিটে ইস্টার্ন রিফাইনারিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের আটটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।