NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ট্রাম্পকে তলব করার সিদ্ধান্ত, রিপাবলিকানরাও একমত


খবর   প্রকাশিত:  ০২ জানুয়ারী, ২০২৫, ১২:৪৯ এএম

ট্রাম্পকে তলব করার সিদ্ধান্ত, রিপাবলিকানরাও একমত

আর্ন্তজাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আইনি সমন জারি করবে কংগ্রেসের তদন্ত কমিটি। বিবিসি জানিয়েছে, ক্যাপিটল হিল দাঙ্গার ঘটনায় সাক্ষ্য দিতে  তাকে এভাবে তলব করা হবে।

২০২১ সালের ৬ জানুয়ারির দাঙ্গার ঘটনাটি মার্কিন কংগ্রেসের যে কমিটি তদন্ত করছে, তারা স্থানীয় সময় বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্পকে সাক্ষ্য দিতে সমন জারির পক্ষে ভোট দিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৯ সদস্যের প্যানেলটিতে ৭ জনই ডেমোক্র্যাট; বাকি ২ জন রিপাবলিকান আইনপ্রণেতা।

 

তবে ক্যাপিটল দাঙ্গার বিষয়ে নথিপত্র প্রদান ও সাক্ষ্য দেওয়ার জন্য ট্রাম্পকে সমন জারির পক্ষে ভোট পড়ে ৯টিই।

 

কয়েক দিনের মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমন জারি করা হতে পারে। সমন মেনে চলার জন্য তাকে সময় বেঁধে দেওয়া হবে।

ট্রাম্প সমন না মানলে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হতে পারেন। তিনি এ অভিযোগে দোষী সাব্যস্ত হলে কারাদণ্ডও হতে পারে।  
সূত্র : বিবিসি।