NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

ইতালিতে প্রবাসীদের সাথে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিবের মতবিনিময়


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৭ এএম

ইতালিতে প্রবাসীদের সাথে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সচিবের মতবিনিময়

ইতালির বন্ধন নগরীতে প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন। এসময় তিনি অবৈধপথে রেমিট্যান্স প্রেরণের সমস্যা এবং বৈধপথে রেমিট্যান্স পাঠানোর উপকারিতা তুলে ধরেছেন।

ড. আহমেদ মুনিরুছ সালেহীন পালমা কাম্পানিয়ার কিছু গার্মেন্টস কারখানা পরিদর্শন করেন এবং সেখানকার শ্রমিকদের সাথে দেশে অর্থ প্রেরণ সংক্রান্ত সমস্যা-সুবিধা নিয়ে আলোচনা করেন।

এ সময় কারখানার শ্রমিকরা প্রবাস জীবনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পরে গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন ব্যবসার সাথে সম্পৃক্ত প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভা করেন সচিব। প্রবাসীরা নানা ধরনের সুবিধা-অসুবিধার কথা বলেন।

 

সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বৈধ পথে যেন বেশি রেমিট্যান্স দেশে পাঠাতে পারে, সেজন্য প্রবাসীদের উদ্বুদ্ধ করেন।
প্রবাসীরা যেন অগ্রাধিকার ভিত্তিতে পেনশন পায়, সে ব্যাপারে সরকার নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।

ড. আহমেদ মুনিরুছ সালেহীন আরো বলেন, প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকারের প্রচেষ্টা আরো সুদৃঢ় ও দৃশ্যমান হবে।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হুমায়ুন কবীর, সাউথইস্ট ব্যাংকের আন্তর্জাতিক বিভাগের সহসভাপতি এমডি জাহাঙ্গীর কবির, ইতালীস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিক।

সাংবাদিক শাওন আহমেদের পরিচালনায় কমিউনিটি ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন নাদিম বেপারী, কুদ্দুস হাওলাদার, ফারুক মাতব্বর, জাহাঙ্গির শেখ, জয়নাল আবেদীন, ফেরদৌস উকিল, ইসকেনদার আলী ও মোশারফ খলিফাসহ আরো অনেকে।