NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

দুবাইয়ে তিন দিনব্যাপী বাংলাদেশ বইমেলা শুরু ৪ নভেম্বর


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৭ এএম

দুবাইয়ে তিন দিনব্যাপী বাংলাদেশ বইমেলা শুরু ৪ নভেম্বর

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে আগামী ৪ নভেম্বর থেকে প্রথমবারের মতো ‘বঙ্গসংস্কৃতি বইমেলা-২০২২’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুবাই কনস্যুলেটের উদ্যোগে তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বুধবার বিকালে দুবাই কনস্যুলেটের হল রুমে এক সংবাদ সম্মেলনে কনসাল জেনারেল বিএম জামাল বলেন, বাংলাদেশের বিভিন্ন সৃজনশীল প্রকাশনা সংস্থাসহ স্থানীয় প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে। এতে  বাংলাদেশ, ভারত, চীন, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের খ্যাতিম্যান কবি, সাহিত্যিক, লেখকরা উপস্থিত থাকবেন। মেলায় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। এতে সর্বমোট ৫০টি স্টল থাকবে।

সংবাদ সম্মেলনে কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, লেবার কাউন্সেলর ফাতেমা জাহান, প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেনসহ কনস্যুলেট কর্মকর্তা, সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।