NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গাজীপুরে ফিলিং স্টেশনে আগুন


খবর   প্রকাশিত:  ০৫ এপ্রিল, ২০২৫, ০৭:২৭ পিএম

>
গাজীপুরে ফিলিং স্টেশনে আগুন

গাজীপুর মহানগরের বড়বাড়ি এলাকায় ফিলিং স্টেশনের থাকা সিলিন্ডারবাহী গাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের গাছা থানার বড়বাড়ি এলাকায় ওয়াহেদ আলী ফিলিং স্টেশনে একটি সিলিন্ডাবাহী গাড়ি প্রবেশের পরপরই আগুন লাগে। মুহূর্তেই আগুন ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়ে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। জয়দেবপুর থেকেও আরও ইউনিট আগুন নিয়ন্ত্রণে এসে যোগ দেবে।