NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই : পূজা চেরী ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের
Logo
logo

গাইবান্ধায় ভোট স্থগিত হওয়ায় জনগণ হতবাক : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২৪, ০২:১৫ এএম

গাইবান্ধায় ভোট স্থগিত হওয়ায় জনগণ হতবাক : তথ্যমন্ত্রী

ঢাকা: গাইবান্ধা-৫ আসনের ভোট স্থগিত হওয়ায় জনগণ হতবাক হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সাধারণ জনগণ, সেখানকার ভোটার এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন টক শো দেখে মনে হচ্ছে, সাধারণ মানুষ এ সিদ্ধান্তে হতবাক হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, নির্বাচনী এলাকার কোথাও কোনো ধরনের গণ্ডগোল হয়নি। কোনো অভিযোগ নেই।

 

কোনো পোলিং বা প্রিজাইডিং অফিসারেরও কোনো অভিযোগ ছিল না। বিন্দুমাত্র সহিংসতাও হয়নি। নির্বাচন কমিশন ৫০০ কিলোমিটার দূরে বসে সিসিটিভি ফুটেজ দেখে ভোট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

 

তথ্যমন্ত্রী বলেন, এখন ইসির সেই সিসি ক্যামেরার রেজল্যুশন, ইন্টারনেট কানেক্টিভিটি কেমন ছিল সেটি একটি বড় প্রশ্ন। গাইবান্ধার দুর্গম অজপাড়াগাঁয়ের সিসিটিভি ক্যামেরা কতটুকু রেজল্যুশন দিল...‘দ্যাটস অ্যা বিগ কোশ্চেন’।

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ব্যক্তি হিসেবে বলছি, নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তে এটা প্রমাণ হয়েছে এতে সরকারের ভূমিকা নেই। তাদের সিদ্ধান্তই সবার ওপরে। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বিএনপি যে তত্ত্বাবধায়কের কথা বলে সেটার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।