NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মাহাথির মোহাম্মদ : ৯৭ বছর বয়সে করবেন নির্বাচন


খবর   প্রকাশিত:  ১৯ এপ্রিল, ২০২৫, ০৮:৩৩ পিএম

মাহাথির মোহাম্মদ : ৯৭ বছর বয়সে করবেন নির্বাচন

আর্ন্তজাতিক ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের বয়স ৯৭ বছর। বিবিসি জানিয়েছে, দেশটির সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাহাথির।

মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর। এরপর ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি আবার সে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন।

 

 

 

পরের বার দুই বছরের কম সময়ের মধ্যে তার সরকারের পতন ঘটে। ২০২০ সালের ফেব্রুয়ারির শেষ দিকে তিনি পদত্যাগ করেছেন।

হার্ট অ্যাটাক হওয়ার কারণে চলতি বছরের ২২ জানুয়ারি মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ফেব্রুয়ারির শুরুর দিকে তিনি হাসপাতাল থেকে ছাড়া পান। এর আগে অবশ্য গত বছরের ডিসেম্বরেও মাহাথির এক দফা হাসপাতালে ভর্তি ছিলেন।

২০২১ সালে আগস্টের শেষ দিকে করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির। গত মাসে তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

মাহাথির এর আগে হার্ট অ্যাটাক করেছেন। বাইপাস সার্জারিও হয়েছে। তবে তিনি বলছেন, নির্বাচন করতে যথেষ্ট সক্ষম রয়েছেন। যদিও নির্বাচনে তার জোট জিতলে তিনি প্রধানমন্ত্রী হবেন কি না, তা এখনো বলেননি।

তিনি বলেছেন, কে প্রধানমন্ত্রী হবেন, সেই সিদ্ধান্ত আমরা নিইনি। কারণ, আমরা যদি নির্বাচনে জয়ী হই, শুধু সে ক্ষেত্রেই প্রধানমন্ত্রী প্রার্থীর বিষয়টি সামনে আসবে।
সূত্র : বিবিসি।