NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

মধ্য আমেরিকায় হারিকেন জুলিয়ার তাণ্ডবে ২৮ জনের প্রাণহানি


খবর   প্রকাশিত:  ১৩ মার্চ, ২০২৫, ০৫:২৪ পিএম

মধ্য আমেরিকায় হারিকেন জুলিয়ার তাণ্ডবে ২৮ জনের প্রাণহানি

আর্ন্তজাতিক ডেস্ক: মধ্য আমেরিকায় হারিকেন জুলিয়া তাণ্ডব চালিয়েছে। এতে অন্তত ২৮ জনের প্রাণহানি ঘটেছে। এপি জানিয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে এল সালভাদর এবং গুয়াতেমালায়।

এনপিআর এক প্রতিবেদনে জানিয়েছে, গত রবিবার প্রলয়ঙ্করী ঝড়টি নিকারাগুয়ায় আঘাত হানে।

সেখানে আঘাত হানার পর দৃশ্যত বিলীন হয়ে গেলেও প্রশান্ত মহাসাগরে আবারও শক্তি সঞ্চয় করে হারিকেন জুলিয়া। এর প্রভাবে গুয়াতেমালা এবং এল সালভাদরে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়।

 

গুয়াতেমালার আলতা ভেরাপাজ প্রদেশে পাহাড় ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ প্রতিরোধ সংস্থা। উদ্ধারকাজ চালাতে গিয়ে মেক্সিকোর নিকটবর্তী হুয়েহেতেনাঙ্গো প্রদেশে ৯ জনের মৃত্যু হয়েছে।

এল সালভাদর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে পাঁচ সেনা সদস্যসহ ১০ জনের মৃত্যু হয়েছে। সেনা সদস্যরা কোমাসাগুয়া শহরে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে দেয়াল ধসে তাদের মৃত্যু হয়।

ভারি বর্ষণের ফলে দেয়াল ধসে পূর্বাঞ্চলীয় গুয়াতাজিয়াগুয়া শহরে আরো দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া স্রোতের কবলে পড়ে এবং গাছ চাপা পড়ে আরো দুজনের মৃত্যু হয়েছে।
সূত্র : এনপিআর, এপি।