NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভা


খবর   প্রকাশিত:  ০৪ এপ্রিল, ২০২৫, ০৮:১০ এএম

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভা

গত ১০ অক্টোবর সন্ধ্যায় সিডনির লাকেম্বাস্থ ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও ফাংশন সেন্টারে অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে কার্যকরী পরিষদের এই সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ।

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সিনিয়র সহ সভাপতি মোহাম্মেদ আসলাম মোল্লার কুরআন তেলয়াতের মাধ্যমে সভা শুরুর পর সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, ফাইনান্স, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণসহ বিবিধ আলোচনায় অংশ নেন মোহাম্মেদ আসলাম মোল্লা, ড. রতন কুণ্ডু, আতিকুর রহমান, হাজী মোহাম্মদ দেলোয়ার, দিলারা জাহান, মোহাম্মদ জিয়াউল কবির, এস এম দিদার হোসেন, সুহৃদ সোহান হক, নাইম আবদুল্লাহ প্রমুখ।

সংগঠনের সদস্যরা কোভিড পরবর্তী স্থবরতা কাটিয়ে উঠতে আলোচনায় সাধারণ সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচী, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণসহ মিডিয়া পার্টনার হিসেবে সংবাদ পরিবেশন, সকল সদস্যদের সম্পৃক্ত করে বছরে অন্ততঃ একটি অনাড়ম্বর অনুষ্ঠান, অনলাইন পোর্টাল তৈরি, সামাজিক মাধ্যমে সংগঠনের বিভিন্ন কার্যক্রম শেয়ার করা, বাৎসরিক চাঁদা নির্ধারণসহ আরও অনেক প্রাসঙ্গিক বিষয়ে আলোকপাত করেন।

 

সভাপতি মোহাম্মদ আবদুল মতিন জানান, সিডনিতে আগামী ১৩ নভেম্বর বাসভূমি আয়োজিত “সিনেমা” অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্য ও তাদের পরিবারবর্গের জন্য সৌজন্যমূলক টিকেটের ব্যবস্থা থাকবে। এই সময় সবাই করতালি দিয়ে বাসভূমি’র কর্ণধার আকিদুল ইসলামের এই উদ্যোগকে স্বাগত জানান।

অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও নৈশভোজের আমন্ত্রন জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।