NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মিরপুর সড়কে ভিকারুননিসার ছাত্রীরা


খবর   প্রকাশিত:  ১৮ জানুয়ারী, ২০২৫, ০৪:২৬ এএম

>
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মিরপুর সড়কে ভিকারুননিসার ছাত্রীরা

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সড়ক অবরোধ করে রাজধানীর মিরপুর সড়কে বিক্ষোভ করছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার ছাত্রীরা।

মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে তারা সড়ক অবরোধ করেন। তার আগে ভিকারুননিসার ধানমন্ডি শাখা থেকে ছাত্রীদের বিক্ষোভ মিছিল বের হয়। পরে তারা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনের মোড়ে এসে সড়কের দুই পাশ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

এসময় ছাত্রীরা ‘আমাদের দাবি মানতে হবে, স্থায়ী ক্যাম্পাস দিতে হবে’ স্লোগান দিতে থাকেন।

জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, আমরা বেশি কিছু জানি না, শুধু জানি ধানমন্ডি শাখা রাখতে হবে আর আমাদের স্থায়ী ক্যাম্পাস দিতে হবে।

এ বিষয়ে একজন অভিভাবক বলেন, ভিকারুননিসার চারটি শাখার মধ্যে এটাই প্রথম অনুমোদিত শাখা। ভাড়া বাড়িতে এই প্রতিষ্ঠানের শিক্ষাকার্যক্রম চলছে। দীর্ঘদিন হওয়ায় এই ভবনের টেম্পার চলে গেছে। অধ্যক্ষ সেটা জানেন। কিন্তু তিনি নতুন ভবন বা স্থায়ী ক্যাম্পাসের উদ্যোগ নেননি। লস প্রজেক্ট দেখিয়ে এই শাখা এখন বন্ধের পাঁয়তারা করছে। সেজন্য ছাত্রী ও অভিভাবকরা রাস্তায় নেমেছে।

আরেক অভিভাবক বলেন, সাবেক অধ্যক্ষ ফওজিয়া স্থায়ী ক্যাম্পাসের জন্য জমির বায়না করেছিলেন। কিন্তু বর্তমান অধ্যক্ষ কামরুন নাহার এসেই সেটা বাতিল করে দেন। এরপর ধানমন্ডি শাখার কয়েকজন শিক্ষককে মৌখিক নির্দেশে বদলি করা হয়। জমির বিষয়ে আমরা জেনেছি, রাঘববোয়াল একটা কোম্পানি এরই মধ্যে বায়না করেছে। সে কারণে আমরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করছি।

এ বিষয়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ঢাকা পোস্টকে বলেন, স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ধানমন্ডিতে মানববন্ধন হচ্ছে শুনেছি। তবে এ বিষয়ে কোনো শিক্ষক বা অভিভাবক আমাদের কিছু জানায়নি।

স্থায়ী ক্যাম্পাসের দাবির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্থায়ী ক্যাম্পাস করা সম্ভব নয়। আমাদের ফান্ডে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য এত টাকা নেই।