NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গাইবান্ধা ৫ আসনে উপ-নির্বাচন : আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৬:০৬ এএম

>
গাইবান্ধা ৫ আসনে উপ-নির্বাচন : আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা

গাইবান্ধা-৫ শূন্য আসনে উপ-নির্বাচন আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১১ অক্টোবর ভোর ৬টা থেকে ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত লাইসেন্সধারীদের মাধ্যমে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, আগামী ১২ অক্টোবর একাদশ জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ নির্বাচনী এলাকায় শূন্য আসনের নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে এ বিভাগের রাজনৈতিক অধি-শাখা-৬ এর জারি করা পরিপত্রের অনুচ্ছেদ নং-১৫ এর নির্দেশনা মোতাবেক আইনের ক্ষমতাবলে সরকার নিচের আদেশ জারি করল,

‘১১ অক্টোবর ভোর ৬টা থেকে ১৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সধারীদের মাধ্যমে আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও আগ্নেয়াস্ত্রসহ চলাচল করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’

যারা এ আদেশ লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।