NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo
পুনর্নির্বাচনের উদ্যোগ

নিজ দল ও সাবেক স্বামীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ আপসানার


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৫:৩৭ এএম

নিজ দল ও সাবেক স্বামীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ আপসানার

যুক্তরাজ্যে লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত এমপি আপসানা বেগম গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করেছেন। লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন। সংবাদ সম্মেলনে আপসানা নিজের সাবেক স্বামী ও লেবার পার্টির বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেছেন, তাকে ‌‘সমাজতান্ত্রিক’, ‘মুসলিম’, ‘কর্মজীবী ​​নারী’ হিসেবে চিহ্নিত করে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে।

আপসানা যুক্তরাজ্যের পপলার এবং লাইমহাউস আসনের এমপি। তার আসনে পুনর্নির্বাচন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপসানার আসনে নতুন প্রার্থী দেওয়া হবে কি না- তা নিয়ে ভোটাভুটি হয়েছে। ভোটাভুটির ফল আফসানার বিপক্ষেই গেছে। নির্বাচন হলে নিজের আসন হারাতে পারেন তিনি। নিজের আসনে পুনর্নির্বাচন প্রক্রিয়া শুরু এবং স্থানীয়ভাবে তার বিরুদ্ধে হয়রানিমূলক অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন আপসানা। এর পেছনে তার সাবেক স্বামী কলকাঠি নাড়ছে বলে দাবি করেছেন তিনি। 

এর আগে লিভারপুলে আয়োজিত লেবার পার্টির ওয়ার্ল্ড ট্রান্সফর্মড ফেস্টিভ্যালে বক্তৃতা করতে গিয়েও আপসানা সাবেক স্বামী ও নিজ দল লেবার পার্টির বিরুদ্ধে নানা অভিযোগ আনেন। আপসানা বলেন, তিনি ‘দলীয় কোন্দল ও বর্ণবাদ’-এর স্বীকার হয়েছেন। তিনি আরও বলেন, ‘আমাকে কখনই ন্যায্য সুযোগ দেওয়া হয়নি। আমার প্রতি অমানবিক আচরণ মাত্রা ছাড়িয়ে গেছে’।