NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি কিমের, সন্দেহ আমেরিকার


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৪ পিএম

>
গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি কিমের, সন্দেহ আমেরিকার

গোপনে পরমাণু অস্ত্র পরীক্ষার তোড়জোড় শুরু করেছে উত্তর কোরিয়া- এমন সন্দেহ আমেরিকার। জো বাইডেন সরকারের এক কর্মকর্তা আমেরিকায় একটি সংবাদ সংস্থাকে এ খবর দিয়ে বলেছেন, উত্তর কোরিয়ার ভেতরে আমাদের নজরদারি তেমন জোরালো নয়। সে কারণেই এ সংক্রান্ত খুঁটিনাটি তথ্য এখনো আমাদের হাতে আসেনি।

চলতি বছরের শুরুতে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শুরু করার পরই ওয়াশিংটনের পক্ষ থেকে একনায়ক কিম জং উনের ‘পরমাণু পরীক্ষার পরিকল্পনা’ নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছিল।

এর আগে ২০১৫ সালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে পুনগেরি এলাকায় খননকার্য আমেরিকার গুপ্তচর উপগ্রহের নজরে এসেছিল। সে সময়ও পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিয়ে শঙ্কার কথা জানিয়েছিল আমেরিকা। এর বছর দেড়েকের মধ্যেই পরমাণু পরীক্ষা করেছিল কিম সরকার।

২০১৭ সালে উত্তর কোরিয়া শেষবার পরমাণু পরীক্ষা করেছিল। আন্তর্জাতিক স্তরে যার তীব্র প্রতিক্রিয়া হয়েছিল। সম্প্রতি, ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে জাপান, দক্ষিণ কোরিয়া ও আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে একনায়ক কিম নতুন করে পরমাণু পরীক্ষার পথে হাঁটলে, তা বর্তমান পরিস্থিতিতে ভিন্ন মাত্রা পাবে।

আমেরিকার সামরিক পর্যবেক্ষণ সংক্রান্ত গবেষণা সংস্থা ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ’—এর উপদেষ্টা এবং সে দেশের জাতীয় নিরাপত্তা পরিষদের পূর্ব এশিয়া বিভাগের সাবেক প্রধান ক্রিস জনস্টোনের মতে, ইতোমধ্যেই পরমাণু পরীক্ষা ও অস্ত্র নির্মাণের প্রয়োজনীয় উপাদান যথেষ্ট পরিমাণে সংগ্রহ করেছে কিম সরকার।