NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, এপ্রিল ২৫, ২০২৬ | ১১ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের প্রস্তাব অনুমোদন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় হুমকিতে বিশ্ব : আইইএর প্রধান হরমুজে মাইন বসাতে দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ বাংলাদেশের চরিত্রের প্রয়োজনে পবিত্র কোরআন শিখেছিলেন ইয়ামি গৌতম দেশের স্বার্থে বিরোধীদলের সঙ্গে যেকোনো আলোচনায় রাজি বিএনপি : প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি স্থায়ী সমাধানে তৎপর পাকিস্তান যে ৩ কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে, জানালেন ইরানের প্রেসিডেন্ট মার্কিন নৌবাহিনীর সচিবের হঠাৎ পদত্যাগ, তৎক্ষণাৎ কার্যকর লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে রাফীর ‘প্রেশার কুকার’
Logo
logo

গ্রিনকার্ড নবায়নের মেয়াদ বাড়ল ২৪ মাস


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৫৬ পিএম

গ্রিনকার্ড নবায়নের মেয়াদ বাড়ল ২৪ মাস

নিউইয়র্ক: গ্রিনকার্ড নবায়ন করার জন্য যারা ইউএসসিআইএসে আবেদন করেছেন, সেসব কার্ডের মেয়াদ ২৪ মাস বাড়ানো হয়ছে। ফলে যাদের গ্রিনকার্ড নবায়ন করার আবেদন ইউএসসিআইএসের কাছে জমা রয়েছে, সেসব আবেদন বিবেচনা করে এখনই নবায়ন করা নতুন কার্ড হাতে না পেলেও সমস্যা হবে না। কারণ বর্তমানে হাতে থাকা কার্ডের মেয়াদ ২৬ সেপ্টেম্বর থেকে দুই বছর বেড়েছে। ফলে ওই কার্ড দিয়ে কোনো ধরনের জটিলতা ছাড়াই সবাই প্রয়োজনীয় সব কাজ করতে পারবেন। তবে কারো যদি মেয়াদ বাড়ানোর বিষয়টি প্রমাণ হিসেবে কোথাও উপস্থাপন করতে হয়, সে ক্ষেত্রে ইউএসসিআইএসে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। তারা আবেদনকারীর জন্য একটি এলিয়েন ডকুমেন্টেশন ইস্যু করতে পারে। মূলত নবায়ন করার জন্য ফর্ম আই-৯০ ফাইল করার পর এলিয়েন ডকুমেন্টেশন, আইডেন্টিফিকেশন ও টেলিকমিউনিকেশনস (এডিআইটি) স্ট্যাম্পের ব্যবস্থা করতে পারে।
যাদের কার্ডের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তারাও জরুরি ভিত্তিতে তা নবায়নের জন্য আবেদন জমা দিতে পারেন। সেসব কার্ডের মেয়াদও নতুন কার্ড না পাওয়া পর্যন্ত দুই বছর পর্যন্ত বাড়ানো হতে পারে। এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা না হলেও যাদের কার্ডের মেয়াদ শেষ হয়ে আসছে, তারা জমা দিতে পারেন।
২৮ সেপ্টেম্বর ইউএসসিআইএস এ-সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে আদেশ জারি করেছে। সেখানে তারা বলেছে, ইউএসসিআইএস গ্রিনকার্ড নবায়নের জন্য গ্রিনকার্ডের মেয়াদ ২৪ মাস পর্যন্ত বাড়িয়েছে। এটি ২৬ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়েছে। ইউএসসিআইএসের এমন সিদ্ধান্তে মেয়াদ শেষ হতে যাওয়া বা ইতিমধ্যে আবেদন জমা দেওয়ার পর কার্ডের মেয়াদ শেষ হওয়ার পরও যারা ব্যাকলগের কারণে রিনিউ করার কার্ড পাচ্ছিলেন না, তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।